চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড দুইশ পেরিয়েছে, এবার ভারতের পালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ০৪, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের তৃতীয়, তথা দিবা-রাত্রির যে টেস্টটা ভারতের কাছে দু’দিনেরও কম সময়ে হেরেছে ইংল্যান্ড, ওই ম্যাচে শেষ হওয়া দু’দলের তিন পূর্ণ ইনিংসের কোনটিই পার হতে পারেনি দেড়শ কোটা। ইংলিশরা তো একবার টেনেটুনে একশ পেরিয়ে আরেকবার শয়ের নিচেই গুটিয়ে গিয়েছিল। সেই আহমেদাবাদে চতুর্থ টেস্টে নেমে প্রথম ইনিংসে খানিকটা উন্নতি করে দুইশ পেরিয়েছে সফরকারীরা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টটি আর দিবা-রাত্রির নয়। তবে স্পষ্টতই স্পিনবান্ধব। যথারীতি ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে ৮ উইকেট তুলে নিয়ে সফল স্বাগতিক স্পিনাররাই।

২-১ ব্যবধানে এগিয়ে থাকা সিরিজের শেষ ম্যাচে বৃহস্পতিবার নেমে ছড়ি ঘুরিয়েছে ভারত। টস জিতে ব্যাটিংয়ে আসা ইংল্যান্ড ৭৫.৫ ওভার স্থায়ী ইনিংসে ২০৫ পর্যন্ত যেয়ে অলআউট হয়ে গেছে।

শেষ ঘণ্টায় নেমে ভারত ১ উইকেট হারিয়ে ২৪ রানে দিন শেষ করেছে। রানের খাতা খোলার আগেই অ্যান্ডারসনের সুইংয়ে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন শুভম গিল।

রোহিত শর্মা ৮ ও চেতেশ্বর পূজারা ১৫ রানে দ্বিতীয় দিনের শুরু করবেন।

ইংলিশ ইনিংসে একটি ফিফটির দেখা মিলেছে। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস বেন স্টোকসের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ এসেছে ড্যান লরেন্সের ব্যাটে। বাকিদের মধ্যে জনি বেয়ারস্টোর ২৮ ও অলি পোপের ২৯ বলার মতো।

Reneta

জ্যাক ক্রাউলি ৯, ডম সিবলি ২, অধিনায়ক জো রুট ৫, বেন ফোকস ১, ডম বেস ৩, জ্যাক লিচ ৭ রানে হতাশ করে সাজঘরে হাঁটা দিয়েছেন।

তবে হতাশ করেননি গত টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নেয়া অক্ষর প্যাটেল। ২৬ ওভার হাত ঘুরিয়ে ৬৮ রানে ৪ উইকেট এবার তার ঝুলিতে।

অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ৩টি, পেসার মোহাম্মদ সিরাজ ২টি ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষরঅশ্বিনকোহলিভারত-ইংল্যান্ড টেস্টরুটলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT