চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ মাতাতে পারেন এই ক্যারিবীয় পেসার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের জন্য দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে ইংল্যান্ড। খুব জলদি ঘোষণা হয়ে যেতে পারে দলও। একজন বাদে বহু ম্যাচে পরীক্ষিতদের নিয়েই ওয়ানডেতে প্রথম বিশ্বকাপ জয়ের মিশনে নামার সম্ভাবনা বেশি ইংলিশদের। তবে কে সেই একজন যাকে পরীক্ষা না করেই বিশ্বকাপ দলে রাখতে চাইছে ইংলিশরা?

একজনের নামটা হল জফরা আর্চার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ বার্বাডোজে জন্মগ্রহণ করে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বয়সভিত্তিক দলেও, যদিও জাতীয় দলের পথে হাঁটেননি। তার বদলে নাগরিকত্ব নিয়েছেন ইংল্যান্ডের। বিভিন্ন দেশের বিভিন্ন লিগে খেলে এমনই পারফরম্যান্স দেখিয়েছেন যে আইনি কোনো সমস্যা না থাকলে বিশ্বকাপের দলে আর্চারকে পেতে একপায়ে রাজী ইংল্যান্ড।

স্বল্প রানআপে ১৫০ কিলোমিটার গতিতে বল করার দারুণ সামর্থ্য আছে আর্চারের। গতির সঙ্গে আছে মানানসই সুইং ও বৈচিত্র্য। ক্রমান্বয়ে একই লাইনে বল করে চকিত ইয়র্কারে চমকে দেন ব্যাটসম্যানদের। বলের সঙ্গে নিচের দিকে ব্যাট হাতেও বেশ সাবলীল এ পেসার।

ওয়েস্ট ইন্ডিজ দলে না খেলে ইংল্যান্ডকেই বেছে নেয়ার তাগিদে সেখানকার নাগরিক হয়েছেন আর্চার। খেলে বেড়ান বিভিন্ন দেশের ঘরোয়া টি-টুয়েন্টি লিগ। বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলেছেন। আইপিএলে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

চলতি আইপিএলে নিজেকে চেনানোর দায়িত্বটা ভালোমতই সারছেন আর্চার। নিখুঁত লাইন-লেন্থ ধরে রেখে প্রতিপক্ষের রানবন্যা ঠেকিয়ে দিচ্ছেন। দুদিন আগে চেন্নাই সুপারকিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কাঁপিয়ে দিয়েছেন বিধ্বংসী বাউন্সারে।

এমন একজন পেসারকে বিশ্বকাপ দলে চাইলেও ইংল্যান্ডের সামনে এখন একটাই সমস্যা। আনকোরা এক বোলারকে দলে নিতে হলে বাদ দিতে হবে অভিজ্ঞ আরেকজন বোলারকে। কে হবেন সেই বোলার? এ সমস্যা মাথায় নিয়ে ভেবেচিন্তে দল ঘোষণা করতে চায় স্বাগতিকরা।

Reneta

তবে দেশের নির্বাচকদের আশ্বাস দিচ্ছেন বেন স্টোকস। রাজস্থানে আর্চারের সতীর্থ হওয়ায় তাকে খুব কাছে থেকে দেখছেন ইংলিশ অলরাউন্ডার। একই দলে আছেন আরেক ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার। স্টোকসের মতে আর্চার এমন একজন পেসার যাকে পেতে সব দলই মুখিয়ে থাকবে, ‘জফরার অন্তর্ভুক্তি যেকোনো দলকেই শক্তিশালী করবে।’

‘আমার দেখা জন্মগতভাবে সবচেয়ে মেধাবী বোলার সে। আমার মনে হয় জফরা নিজেও জানে না সে কতটা মেধাবী। এক আঙুলের মোচরে সে যা দেখায় তারপর ওয়াও বলা ছাড়া আর কিছু করার থাকে না। তার সেইসব বল দেখতে পারাটা চোখের জন্য ভীষণ আরামের।’

আর্চারকে দলে নিলে বাদ পড়তে হবে একজন অভিজ্ঞ বোলারকে। এরপরও তাকে দলে নেয়া উচিত হবে? বিবিসি রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে কূটনীতির পথেই হেঁটেছেন স্টোকস!

‘এটা খুব কঠিন প্রশ্ন। তবে জফরা যে মানের বোলার তার জন্য ইংল্যান্ডের জাতীয় দলই হবে উপযুক্ত এক স্থান।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জফরা আর্চারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT