চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডেই সাইফউদ্দিনের বায়োমেকানিক্যাল পরীক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রায় ৯ বছর ধরে ক্রনিক লো ব্যাক পেইনে (কোমরের ব্যথা) ভুগছেন মোহাম্মদ সাইফউদ্দিন। কেন এমন হচ্ছে তা নির্ণয়ে এবং সে অনুযায়ী চিকিৎসা নিতে এই ক্রিকেটারকে এ সপ্তাহেই ইংল্যান্ডে পাঠাচ্ছে বিসিবি।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন ইংল্যান্ডের ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটের ল্যাবে হবে সাইফউদ্দিনের বায়োমেকানিক্যাল পরীক্ষা।

বিশ্বকাপের সময় ব্যথাটা এতই বেড়ে গিয়েছিল যে অস্টেলিয়া ম্যাচে খেলা হয়নি এ অলরাউন্ডারের। বিশ্বকাপের দেশে ফিরে যেতে পারেননি শ্রীলঙ্কা সফরেও।

Banglabid

সম্ভাবনাময় অলরাউন্ডার সাইফউদ্দিনকে ইংল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল বিশ্বকাপের পরপরই। তবে সেখানকার ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট কর্তৃপক্ষের অনুমতি পেতে লেগে যায় দীর্ঘ সময়। কেননা নিজ দেশের খেলোয়াড় ছাড়া বাইরের কারও সমস্যা সাধারণত দেখেন না তারা। যে কারণে যোগাযোগ চলছিল অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ইনস্টিটিউট অব স্পোর্টসেও।

অপেক্ষা না বাড়িয়ে সাইফউদ্দিন নেমে পড়েন মাঠে। খেলেন ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। চোট নিয়েও করেছেন ভালো বোলিং। শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনালের আনুষ্ঠানিকতা শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাইফউদ্দিনকে জানান ইংল্যান্ডে পাঠানোর প্রক্রিয়া চলছে। তৈরি থেকো।

বিসিবির গ্রিন সিগন্যাল পেয়ে সাইফউদ্দিন চলে যান পরিবারের সঙ্গে সময় দিতে গ্রামের বাড়ি ফেনীতে। এখন বিসিবির কল পেলেই ঢাকায় ফিরে কোমরের ব্যথার চিকিৎসা নিতে যাবেন ইংল্যান্ডে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT