চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে ২৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

বৃষ্টি আর বৈরী আবহাওয়ার সব শঙ্কাকে পেছনে ফেলে নির্ধারিত সময়েই মাঠে
গড়িয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনাল তৃতীয়
ওয়ানডে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে
নেমে মুশফিকুর রহিমের অনবদ্য ৬৭ রানে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৭৭ রান
করেছে বাংলাদেশ।

দুরন্ত শুরুর পরও স্পিনার আদিল রশীদের ঘূর্ণিতে যখন ১৯২ রানে ছয় উইকেট নেই টাইগারদের, তখনই দলের ত্রাতা হয়ে আবির্ভাব হয় সম্প্রতি সময়ে অফ ফর্মে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তরুণ মোসাদ্দেককে নিয়ে গড়েন অপরাজিত ৮৫ রানের জুটি। তাদের কল্যাণেই ইংলিশদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পেরেছে টাইগাররা।

মুশফিক ৬২ বলে চারটি চার ও একটি ছয়ে করেন ৬৭ রান অপরদিকে তরুণ মোসাদ্দেক করেন ৩৮ রান।

Banglabid

তবে শুরুর গল্পটা ছিল অন্যরকম, টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ ৮০ রানের ওপেনিং জুটি গড়েন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।স্টোকসের বলে লেগ সাইডে খেলতে যেয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ৪ চার ও ১ ছয়ে ৫৮ বলে ৪৬ রান করেন বাঁহাতি ইমরুল কায়েস।

এরআগে ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ৬৩ রানের। ২০১০ সালে সেই জুটিটিও ছিল ইমরুল-তামিমেরই।

পরে ব্যক্তিগত ৩৮ রানে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার ওয়ানডে রানের মাইলফলক ছোঁয়া তামিম ইকবাল ফিরেছেন ৪৫ রানে। রশিদের বলে ভিন্সের হাতে ক্যাচ দেওয়ার আগে নিজের ইনিংসটি ৫ চারে ৬৮ বলে সাজিয়েছেন তিনি।

Reneta

দলীয় ১০৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর স্পিনার রশিদের বলেই বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে দ্রুত প্যাভিলনে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ (৬)।

এরপর হাল ধরেন সাব্বির ও মুশফিক। মুশফিকের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে ফিফটি থেকে এক রান দূরে ফিরে গেছেন সাব্বির রহমান। ৪৯ রানের ইনিংসটি ৫ চারে ৪৬ বলে খেলেছেন এই ডানহাতি মারকুটে ব্যাটসম্যান।

পরে মঈনের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরেছেন সাকিব আল হাসান (৪)। দ্রুত তার পথে হেঁটেছেন নাসির হোসেন (৪)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশী সার্ভার নিয়ে ইমরানের স্বপ্নযাত্রা

পরবর্তী

বোলিং ভালো হলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে আশাবাদী মুশফিক

পরবর্তী

বোলিং ভালো হলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে আশাবাদী মুশফিক

জাতীয় সম্মেলন সংসদ নির্বাচনের বিজয় বার্তা হবে: আওয়ামী লীগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT