চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে নাস্তানাবুদ জারি রেখেছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বক্সিং-ডে টেস্টের প্রথমদিনেই ব্যাকফুটে ইংল্যান্ড। কামিন্স-স্টার্ক আর গ্রিনদের নিয়ে সাজানো অজি পেস অ্যাটাকের সামনে তিন সেশনও টিকতে পারেনি ইংলিশ ব্যাটাররা।

রোববার মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টের প্রথমদিনে ১৮৫ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। দিনের শেষভাগে নেমে ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে অস্ট্রেলিয়া।

টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই আগ্রাসী বোলিং। উইকেটের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অজিদের। ইনিংসের দ্বিতীয় ওভারে অধিনায়ক কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার হাসিব হামিদ। রানের খাতাই খুলতে পারেননি।

৮ রানের ব্যবধানে জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। পরে রুট ও মালান একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কামিন্সের তোপের সামনে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই জুটিও। ১৪ রানে ওয়ার্নারের হাতে ক্যাচ দেন মালান।

টেস্ট ক্যারিয়ারের ৫৩তম ফিফটি তুলে মিচেল স্টার্কের বলে আউট হন অধিনায়ক রুট। পরে বাটলার ও স্টোকসের জুটি কিছুটা আশা দেখালেও ৩৩ রানে বেশি আগায়নি। বাটলার ৩ ও স্টোকস ২৫ রানে ফেরেন।

শেষদিকে বেয়ারস্টো কিছুটা প্রতিরোধ দেখান। স্টার্কের বলে গ্রিনের হাতে ক্যাচ তুলে দিয়ে তিনি যখন সাজঘরের পথে, স্কোর ১৫৯। জ্যাক লিচের উইকেট তুলে নিয়ে ইংলিশ ইনিংসের ইতি টানেন নাথান লায়ন।

Reneta

অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স এবং লায়ন নিয়েছেন ৩টি করে উইকেট। স্টার্ক নিয়েছেন ২ উইকেট। সদ্য অভিষিক্ত বোল্যান্ড পেয়েছেন এক উইকেট। বাকী উইকেটটি গ্রিনের ঝুলিতে।

দিনের শেষভাগে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। ১৬ ওভারে এক উইকেট হারিয়েছে তারা। ডেভিড ওয়ার্নার ৩৮ করে করে উইকেট দেন জেমস অ্যান্ডারসনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডকামিন্সবক্সিং ডে টেস্টরুটলিড স্পোর্টসস্টার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT