চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে সুদ-আসলে ফিরিয়ে জিতল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দলের প্রথমসারির খেলোয়াড়দের ছাড়া সদ্যই অস্ট্রেলিয়া থেকে ঐতিহাসিক এক সিরিজ জিতে এসেছে দলটি। সেই দলকে কিনা তাদেরই ঘরের মাটিতে প্রথম ম্যাচে ঘোল খাইয়ে ছাড়ল সফরকারী ইংল্যান্ড। ২২৭ রানের জয়ে এগিয়ে গেল চার টেস্টের সিরিজে।

দ্বিতীয় ম্যাচে একইরকম ফল আসলে গেল গেল রব উঠে যেত বিরাট কোহলিদের বিরুদ্ধে। সুযোগটা দেয়নি ভারত। সুদ-আসলে পুষিয়ে জো রুটদের ৩১৭ রানের হার উপহার দিয়েছে। সেটিও সোয়া তিন দিনে! সঙ্গে সিরিজে সমতা টেনেছে টিম ইন্ডিয়া।

সিরিজের তৃতীয় টেস্ট আহমেদাবাদে, শুরু ২৪ ফেব্রুয়ারি। শেষ টেস্টটিও একই ভেন্যুতে, ৪ মার্চ থেকে।

চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই জয়ের সুবাস ছড়িয়ে রাত্রিকালীন বিরতিতে গিয়েছিল ভারত। ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিকরা তুলেছিল ৩২৯ রান।

জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৩৪ রানে। তাতে প্রথম ইনিংস থেকেই ১৯৫ রানের বড় লিড তোলে ভারত। দ্বিতীয় ইনিংসে কোহলিরা তোলে ২৮৬ রান। সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৮২ রানের। সেটিও দুদিনের বেশি হাতে রেখে।

কিন্তু তৃতীয় দিনের শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে গভীর খাদে পড়ে যায় ইংল্যান্ড। চতুর্থ দিনে তারা কতক্ষণ টিকতে পারে সেটাই ছিল দেখার! লাঞ্চ বিরতির পরপরই ১৬৪ রানে অলআউট ইংলিশরা।

আগেরদিন বিকেলে নেমে দুই ওপেনার বার্নস (২৫) ও সিবলি (৩) ফিরে যান। নাইটওয়াচম্যান লিচ রানের খাতাই খুলতে পারেননি। জো রুট ২ ও লরেন্স ১৯ রানে মঙ্গলবার ক্রিজে আসেন।

Reneta

রুট ৩৩ পর্যন্ত গেছেন। লরেন্স ২৬। শেষদিকে ৩ চার ও ৫ ছয়ে ১৮ বলে ৪৩ করে দলীয় সংগ্রহ দেড়শ পার করিয়েছেন দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেয়া মঈন আলি।

বাকিদের মধ্যে বেন স্টোকস ৮, অলি পোপ ১২, বেন ফোকস ২ রানে সাজঘরে ফিরেছেন।

সোমবার পুরোদিন ছিল রবিচন্দ্রন অশ্বিনময়। আবারও একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি গড়েন তিনি। সাদা পোশাকের ইতিহাসে রেকর্ড তৃতীয়বার। কেবল ইয়ান বোথামের তারচেয়ে বেশি পাঁচবার আছে এই কীর্তি।

দ্বিতীয় ইনিংসে একসময় ১০৬ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বসা স্বাগতিকরা তিনশর কাছে যায় অশ্বিনের সেঞ্চুরি বীরত্বে। তিনি আউট হন শেষ ব্যাটসম্যান হিসেবে। ক্যারিয়ারের ৭৬তম টেস্টে নেমে পান পঞ্চম শতকের দেখা। থেমেছেন ১০৬ রানে। ইনিংসে ছিল ১৪ চারের সঙ্গে এক ছক্কার মার।

তার আগে ইংলিশদের প্রথম ইনিংস থেকে ২৩.৫ ওভারে ৪৩ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন ভারত অফস্পিনার। অশ্বিন একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেটের খুব কাছেও চলে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ১৮ ওভারে ৫৩ রানে ৩ উইকেট নেন। তখনও ইংল্যান্ডের পাঁচ উইকেট পতনের অপেক্ষা।

কিন্তু অক্ষর প্যাটেল ঝটপট উইকেট তুলতে থাকায় অশ্বিনের রেকর্ড হয়নি। অভিষিক্ত ২৭ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স স্পিনার প্যাটেল ৬০ রানে নিয়েছেন ৫ উইকেট। ২ উইকেট গেছে কুলদ্বীপ যাদবের ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনকোহলিভারত-ইংল্যান্ড টেস্টরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT