চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে লজ্জায় ডুবিয়ে সমতায় প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ন ১৭, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ইংল্যান্ড

সাউথ আফ্রিকা পেসারদের দাপটে ট্রেন্ট ব্রিজ টেস্টে মাত্র ৪৪.২ ওভারে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। প্রোটিয়া বোলারদের তোপে প্রায় আশাহীন ৪৭৪ রানের বিশ্বরেকর্ডের অপেক্ষায় থাকা ইংলিশরা ম্যাচ হেরেছে ৩৪০ রানের বড় ব্যবধানে। লর্ডসে হারের পর ট্রেন্ট ব্রিজে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই সিরিজে সমতা ফেরাল ডু প্লেসিসরা।

প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ৩৩৫ রানের জবাবে ২০৫ রান করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। পরে ৪৭৪ রানের রেকর্ড তাড়া করতে গিয়ে ১৩৩ রানেই চিরে চ্যাপ্টা হল ইংলিশ ব্যাটিং।

প্রথম সন্তান জন্মের সময় দেশে থাকায় লর্ডসে খেলতে পারেননি ফ্যাফ ডু প্লেসিস। সেই ম্যাচে ১৮০ রানে হেরেছিল তার দল। তবে ট্রেন্ট ব্রিজে যে বিস্ময়কর পরিবর্তনের নেতৃত্ব দিলেন তা কেবল সাউথ আফ্রিকার দক্ষতার কথাই প্রমাণ দিল না, কঠিন সময়ে ইংল্যান্ড ব্যাটসম্যানদের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলে দিল।

ওয়ানডে সফলতার জন্যই কোচ টেভর বেলিসকে নিয়োগ দিয়েছিল ইংল্যান্ড। তবে সব শেষ ১০ টেস্টে সপ্তম পরাজয় তার সেই সাফল্যকে আড়াল করবে। ভারতের বিপক্ষে ৪-০তে সিরিজ হারের পর এই অসহায় ব্যাটিং প্রদর্শনের কারণে ব্যাপক নিন্দার মুখে পড়বেন বেলিস।

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড যা খেলেছে তা তথ্য দিয়ে তুলনা করা মতো নয়। আগের তিনদিনের মতো চতুর্থদিনের শুরু থেকেই প্রচুর সুযোগ তৈরি করে সাউথ আফ্রিকা। লাঞ্চের আগে ইংলিশদের প্রথমসারির চার ব্যাটসম্যানকে তুলে নিয়ে বাকি ফ্যাশনটা দেখানো অপেক্ষায় থাকে তারা।

ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপকে বলা হয় যারা তার সেরা সময়ে খুব আনন্দ দিতে পারে, কিন্তু আজ যে ছাপ তারা রাখল তাতে বোঝা যায় এটি শুধুমাত্র জোয়ার সঙ্গে সাঁতার কাটতে সক্ষম।

Reneta

সাউথ আফ্রিকার নতুন বোলিং আক্রমণ ভারনন ফিল্যান্ডার ও মরনে মরকেল প্রথমেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাদের দারুণ সহায়তা করেন ক্রিস মরিস ও কাসিগো রাবাদার জায়গায় দলে আসা ডুয়ানি ওলিভিয়ার।

ফিল্যান্ডার বারবার এমন একটি চমৎকার লাইন এবং লেন্থে বল করে গেছেন যেন পিচে তার ফালানোর জায়গা নির্ধারিত ছিল। আর মরকেল অস্বস্তিকর বাউন্স পেয়েছলেন এবং মরিস বাউন্সার ও ইয়রকারের সমন্বয়ে ইংল্যান্ডের প্রতিরোধের ক্ষমতা কেড়ে নিয়েছেন।

ক্রিজে মানিয়ে নিয়ে উইকেট খোয়ান অ্যালেস্টার কুক। ব্যক্তিগত ৪২ রানে প্রোটিয়া পেসার ক্রিস মরিসের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন এ ইংলিশ ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান মঈন আলীর। আর কোনো ব্যাটসম্যান ২০’র বেশি রান করতে পারেননি।

ব্যাটিং ক্রমের শীর্ষ ৪-এর অপর তিন খেলোয়াড় কিটন জেনিংস, গ্যারি ব্যালেন্স ও জো রুট উইকেট খোয়ান যথাক্রমে ব্যক্তিগত ৩, ৪ ও ৮ রানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT