আজ দ্বিতীয় দিনে দ্রুতই ইংল্যান্ডকে অলআউট করতে চায় বাংলাদেশ। ইংলিশদের বাকী সাত উইকেট নেয়ার লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। ১৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটিং করছে ইংল্যান্ড।
প্রথম দিন ব্যাটিংয়ে ভাল সূচনা করেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি টাইগাররা। বাংলাদেশের ইনিংসে একটা সময় মাত্র ১ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে নেওয়া বাংলাদেশ থামে ২২০ রানে। মাত্র ৪৯ রান যোগ করতেই বাকি ৮টি উইকেটও হারিয়ে বসে মুশফিক বাহিনী।
অন্যদিকে ক্যরিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে, বাংলাদেশের ইনিংসে ধস নামানো ইংলিশ অলরাউন্ডার মঈন আলী মনে জানিয়েছেন প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াবে তার দলও।









