চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ-ক্যারিবিয়ানদের কঠিন লড়াইয়ে জিতল না কেউই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের পাঁচদিনের কঠিন লড়াই থামল সহজ সমাধানে। ক্যারিবিয়ান মুলুকে ইংলিশদের এগোনো-পেছানোর ইদুর খেলায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হল দু’দলকে।

অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সাদা পোশাকের লড়াইয়ের ফল যে ‘ড্র’ হচ্ছে, তা অনেকটা অনুমিত ছিল। চতুর্থ দিনে ইংলিশদের স্লথ ব্যাটিংয়ের পর বেরসিক বৃষ্টির বাধা এবং শেষদিনে নক্রুমাহ বোনার-জেসন হোল্ডারের দৃঢ়তায় ফল এসেছে সহজেই।

দু’দলের দারুণ লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করায় সিরিজে এগোচ্ছে না কেউই। তিন ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচের লড়াইয়ে ১৬ মার্চ নামবে দুদল। ব্রিজটাউনের ম্যাচ শেষে সেন্ট জর্জে তৃতীয় ম্যাচে নামবে দু’দল।

Banglabid

ক্যারিবিয়ান মুলুকে প্রথম ইনিংসে জাইডেন সেলস-হোল্ডারের তোপে ধ্বংসস্তুপে পরিণত হয় ইংলিশদের স্কোরবোর্ড। সেখানে দারুণ এক শতকে দলকে রক্ষা করে জনি বেয়ারস্টো। উইকেটরক্ষক ব্যাটারের ১৪০ রানের দুর্দান্ত ইনিংসে তিনশ ছাড়ায় ইংলিশদের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে অধিনায়ক ক্রেগ ব্রাথওয়ের ফিফটিতে দারুণ শুরু পায় ক্যারিবিয়ানরা। কিন্তু অপর পাশে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক দল। দল যখন বিপর্যয়ে তখন তৃতীয় দিনে ইনিংস টেনে নিয়ে যান নক্রুমাহ বুমরাহ। দুর্দান্ত শতক করে দলকে ৬৪ রানের লিডও এনে দেন ডানহাতি ব্যাটার। বোনার থামলে ৩৭৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজদের প্রথম ইনিংস।

জবাবে দ্বিতীয় ইনিংসে বাজে শুরুর পর দারুণভাবে ঘুরে দাড়ায় ইংলিশরা। বেশ কিছুদিন ধরে চলা ইংল্যান্ড দেখে টপ অর্ডারে রানের ফোয়ারা। অ্যালেক্স লিস ৬ রান করে ফিরলে জ্যাক ক্রাউলিকে নিয়ে ১৯৩ রানের বড় জুটি গড়েন জো রুট।

Reneta

চতুর্থ দিনেই নিজের দ্বিতীয় টেস্ট শতক পূরণ করেন ক্রাউলি। পঞ্চম দিনে ১১৭ রানের সঙ্গে চার রান যোগ করেই ফেরেন তিনি। ইংলিশদের অধিনায়ক রুটও পেয়ে যান শতক। শেষে ৩৪৯ রানের মাথায় ৬ উ্ইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ২৮৬ রানের লক্ষ্য পায় ক্যারিবিয়ানরা।

পঞ্চম দিনে শেষ লড়াইটা চালানোর চেষ্টা করে ইংলিশরা। ব্রাথওয়ে-ক্যাম্পবেলের দারুণ শুরুর পর আঘাত হানেন জ্যাক লিচ। ক্যারিবিয়ান অধিনায়ক ব্রাথওয়েকে ৩৩ রানে ফেরান বেন স্টোকস। ৫৯-৬৭ রানে অর্থাৎ আট রানের মাঝে টপ অর্ডারের চার উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

দলের বিপযর্য়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং দৃঢ়তা দেখান নক্রুমাহ বোনার। জেসন হোল্ডারকে নিয়ে ৮০ রানের অপ্রতিরোধ্য জুটিতে নিশ্চিত করে ড্র। প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে ৩৮ রানের সুবাদে ম্যাচ সেরাও হন ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার। হোল্ডার অপরাজিত থাকেন ৩৭ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপবোনারলিড স্পোর্টসস্টোকসহোল্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT