চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের বিপক্ষে টিম টাইগ্রেসের বড় হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশের মেয়েরা প্রথমবার নামবে পঞ্চাশ ওভারের বৈশ্বিক আসর। কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে নিউজিল্যান্ডে ইংলিশদের বিপক্ষে অনুশীলন ম্যাচে লড়েছেন নিগার-শারমিনরা। আইসিসির প্রস্তুতি ম্যাচটিতে ১০৯ রানের বড় ব্যবধানে হেরেছে টিম টাইগ্রেস।

নিউজিল্যান্ডের লিংকন গ্রিনে ইংল্যান্ডের মেয়েরা শুরুতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৩১০ রান তোলে। জবাবে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রানে থামে বাংলাদেশ। বড় হারের দিনে ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছেন শারমিন আক্তার- শামিমা সুলতানা।

৩১১ রানের বড় লক্ষ্যে শুরুটা ভালো করতে পারেনি টিম টাইগ্রেস। ১৬ রানে মুর্শিদা খাতুন ফেরেন ১ রান করে। পরে শারমিন আক্তারকে নিয়ে দারুণ এক জুটি গড়েন শারমিন সুলতানা। ৪৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হিসেবে সুলতানা ফেরেন ৩৩ করে।

এরপর কোনো রান না করেই ফেরেন ফারজানা হক। বেশি সময় থাকতে পারেননি অধিনায়ক নিগার সুলতানাও। একপাশে যখন আসা-যাওয়া চলছিল, অন্যপাশে ভিত হয়ে ছিলেন শারমিন আক্তার। দলকে দুইশ রান পার করে ফিরেছেন, তার নামের পাশে ঝলমলে ৮১ রান। ১৩৭ বলের ইনিংসে ডানহাতি ব্যাটার মেরেছেন ৪টি চার। শারমিন ফিরলে ২০১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ইংলিশদের শুরুটা ভালো এনে দেন লোরেন ইনফিল্ড হিল-টেম্মি বিউমান্ট। ৪৩ বলে ৫৫ রান করেন লোরেন। নাটাইলি স্কেভিয়ার ১০১ বলে হাঁকান ১০৮ রানের ইনিংস।

শেষের দিকে বেশকিছু উইকেট হারালেও ৩১০ রানের বড় সংগ্রহ পায় ইংলিশ মেয়েরা। ৩৮ রান করেন ওপেনার টেম্মি বিউমন্ট। ৩৬ বল থেকে ২৭ রান যোগ করেন অধিনায়ক হেথার নাইট।

Reneta

টাইগ্রেসদের হয়ে ১০ ওভারে ৪৯ রানে ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। ২টি করে উইকেট তুলেছেন সুরাইয়া আজমিন ও ঋতু মনি। ৪ ওভার বল করে কোনো উইকেট পায়নি জাহানারা আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড‍ঋতুওয়ার্ম আপ ম্যাচজাহানারানিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসশারমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT