চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ স ম রবের পরিবর্তে ঐক্যফ্রন্টের মুখপাত্র ফখরুল কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বদলে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

শনিবার মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এর চেম্বারে বৈঠক থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এটি ধারাবাহিকভাবে পরিবর্তন হবে বলেও জানান তিনি।

এর আগে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবকে মুখপাত্র করা হয়। কয়েকদিন পরই কি কারণে বিএনপি মহাসচিবকে মুখপাত্র করা হয় জানতে চাইলে মান্না বলেন, এর সুনির্দিষ্ট কোনো কারণ নেই। আমাদের কাজ এভাবেই চলবে।

বিএনপি মহাসচিব কতোদিন মুখপাত্র থাকবেন জানতে চাইলে বলেন, তিনি যতোদিন দায়িত্ব পালন করতে পারেন করে যাবেন।

এ বিষয়ে সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমানে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য সুলতান মুহাম্মদ মনসুর চ্যানেল আই অনলাইনকে বলেন, মির্জা ফখরুল ইসলামকে মুখপাত্র করার তেমন কোনো কারণ নেই। মুখপাত্র পদটি ঐক্যফ্রন্টে পরিবর্তন যোগ্য। নিয়মিত পরিবর্তন হবে। এরপর অন্য কেউ মুখপাত্র হবেন।

Reneta

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্যফ্রন্টের এক নেতা বলেন, বিএনপি বড় দল। দেশের অধিকাংশ জনগণ বিএনপির ভূমিকা দেখতে চায়। মূলত আগেই থেকেই বিএনপির পক্ষ থেকেই কেউ মুখপাত্র হবে এটা মোটামুটি ঠিক ছিলো। কিন্তু পরিবেশ-পরিস্থিতি বুঝে তা ঠিক করতে হয়েছে।

এর আগে ৩০ অক্টোবর জাতীয় ঐক্য ফ্রন্টের মুখপাত্র করা হয় জাসদ-জেএসডি নেতা আ স ম আব্দুর রবকে। মঙ্গলবার সন্ধ্যায় ঐক্য ফ্রন্টের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি নিজেই একথা জানান।

আ স ম আব্দুর রব মুক্তিযুদ্ধের আগে ছাত্রলীগের অন্যতম প্রধান নেতা ছিলেন। পরিচিত ছিলেন চার খলিফার একজন হিসেবে। একাত্তরে তিনিই প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

এ বিষয়ে জানতে আ স ম আব্দুর রবের সঙ্গে ফোনে যোগাযোগ চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টবিএনপি মহাসচিবলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমনের মরদেহ ঢাকায় আসবে ৪ মে

এপ্রিল ৩০, ২০২৬

রোনালদোর গোলে শীর্ষ বহাল, ২০ ম্যাচ অপরাজিত আল-নাসের

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে জামিল লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কয়েক জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে

এপ্রিল ৩০, ২০২৬

দুই পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাটলেটিকোর সেমি

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT