চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ.লীগের নির্বাচনী জোট: অনেক কিছু বলে কাদের বললেন, মুখ খুলতে চাই না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে আসতে প্রতিদিনই যোগাযোগ করছে একাধিক রাজনৈতিক দল। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি জানালেন এরইমধ্যে আগ্রহ প্রকাশ করা কয়েকটি দলের নামও। এর মাঝেই তিনি বলছেন, জোটের রাজনীতির শেষ দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এখনই মুখ খুলতে চাই না।

১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ও ছোট ছেলে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানাতে আসে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

এ সময় ওবায়দুল কাদের বলেন, এর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে জাকের পার্টি, সাতটি দলের একটি বাম অ্যালায়েন্স, বাহাদুর শাহ এর ইসলামী ফ্রন্ট। তারা আমাদের অফিসে এসেছেন আমাদের কাছে একটি দাবি রেখে গেছেন, আমাদের সঙ্গে কাজ করতে চান, শামিল হতে চান।

উল্লেখিত দলগুলোর নাম বলে আওয়ামী লীগ সহসাধারণ সম্পাদক দাবি করেন প্রতিদিনই দু’একটি রাজনৈতিক দল তাদের আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছে। জানাচ্ছে, ক্ষমতাসীনদের সঙ্গে নির্বাচনী জোটে থাকার আগ্রহ।

তবে এ বিষয় নিয়ে মুখ খুলতে রাজি নন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। জোটের সমীকরণ শেষে কী হবে তা জানার জন্য অপেক্ষার কথা বলেন তিনি। নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণের ওপরই আওয়ামী লীগের জোট ভাবনা নির্ভর।

Reneta

তিনি আরও বলেন, আমাদের নেত্রী দেশে ফিরে এলে ওয়ার্কিং কমিটির সভায় আমরা বসবো। তারপর সিদ্ধান্ত নেবো কাকে আমরা জোটে নেবো, কাকে নেবো না।

তিনি বলেন, আমরা জোট রাখতে পারব কিনা? ঐক্যবদ্ধ নির্বাচন করব কিনা? কিংবা একাই নির্বাচন করব, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। নির্বাচনের সামনে আগে রাজনৈতিক সমীকরণ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

যুক্তফ্রন্টের কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, এটা নিয়ে আমাদের বলার তেমন কিছু নেই। দেশের ২০০টির মতো রাজনৈতিক দল ১৪টির মত অ্যালায়েন্স রয়েছে। মেকিং গ্রিটিং চলছে নির্বাচনের আগে অ্যালায়েন্সের সমীকরণটা কেমন হবে তা শুধু তখনই বোঝা যাবে। এজন্য ধৈর্য্য ধরার পরামর্শ দেন কাদের।

কোন জোট কিংবা রাজনৈতিক দলকে নির্বাচনে বৈতরণী পারে বাধা হিসেবে দেখছেন না আওয়ামী লীগের এ নেতা। বলছেন: এটা ২০০১ কিংবা ২০১৪ সাল নয়। আমাদের কোনো শঙ্কা নেই। বিএনপি যদি মনে করে তারা আগামী ১৫-২০ দিনে ২০০১ সালের মতো পরিস্থিতি সৃষ্টি করবে, তাহলে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে।

জনগণের ওপর আওয়ামী লীগ আস্থা রাখছে জানিয়ে তিনি বলেন: আমাদের সব থেকে বড় আস্থার জায়গা বাংলাদেশের জনগণ। দেশের জনগণ যখন শেখ হাসিনার দৃঢ় ও শক্তিশালী নেতৃত্বে বিশ্বাস রাখছে। জনগণ যখন আমাদের সঙ্গে আছে, তখন ওই নেতায় নেতায় ঐক্য কিংবা জনবিচ্ছিন্ন নেতারা কে কি করবে এটা কি আমরা মোটেও চিন্তিত নই।

বিকল্পধারা-এলডিপি
বিকল্পধারা এবং এলডিপিকে নির্বাচনী জোটে নেওয়ার কোন ভাবনা আওয়ামী লীগের রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন: কর্নেল অলি আহমেদ এর সঙ্গে আমার কথা হয়েছে।

তবে তিনি আমাদের সঙ্গে নির্বাচনী জোটে আসা কিংবা ঐক্যবদ্ধ নির্বাচনের ব্যাপারে কোনো ইচ্ছা পোষণ করেননি।

বিকল্পধারা যুক্তফ্রন্ট গঠন করে আলাদাভাবে নির্বাচনের প্রচেষ্টা চালাচ্ছে, বলে যতদূর আমি জানি। করুক সমস্যা কোথায়। ১৪টা জোট হয়েছে ২০-২৫টা হলেও তো সমস্যা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT