চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আ কা মো. যাকারিয়া’র উপস্থিতি আমরা উপলব্ধি করছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
শিল্প সাহিত্য
A A

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া একজন বিনয়ী পণ্ডিত,তার উপস্থিতি আমরা উপলব্ধি করছি বলে মন্তব্য করেছেন ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও ঢাবির সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া’র জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, মোহাম্মদ যাকারিয়া বিনয় সবার জন্যই অনুকরণীয়। তিনি আমাদের মধ্যে আছেন।

প্রত্নত্ত্ববিদ, পুঁথি বিশারদ, অনুবাদক, নৃবিজ্ঞানী, ইতিহাসবিদ, ক্রীড়া সংগঠক ও সাবেক সচিব আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া’র জন্ম শতবর্ষ উপলক্ষে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি এ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া’র কনিষ্ঠ কন্যা সুফিয়া আতিয়া যাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট এর ফার্সি ভাষার অধ্যাপক শামীম বানু, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া’র সাবেক সহকর্মী কাজী আনিসুর রহমান। যোগীর গানের পরিচিতি তুলে ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন কবির।

তারা বলেন, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া একজন কঠোর পরিশ্রমী গবেষক। জ্ঞান সন্ধানী প্রতিটি মানুষ তার কাজে উপকৃত। মানুষের প্রতি তার সম্মান সবার জন্য অনুকরণীয়।

Reneta

শিল্পী মাসুদুর রহমানের সঞ্চালনায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন- সেঁজুতি, ইসরাত জাহান কাঁকন, অরুণা সরকার ও আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া’র কন্যা ডা. যাকিয়া মাহফৃুজা।

পরিশেষে প্রায় ৪ ঘণ্টা ব্যাপী যোগীর গান পরিবেশন করেন নাটোরের তছের মণ্ডল ও তার দল। যোগীর গানে সংলাপ মূলত গুরুর সঙ্গে শিষ্য ও অন্যদের। প্রথা অনুসারে, যোগীর হাতে থাকে মশাল। গুরুর ভূমিকা পালন করেন তছের মণ্ডল। একদল মঞ্চের মাঝে হারমোনিয়াম, ঢোলক, জুড়ি, খঞ্জরী ইত্যাদি বাদ্যযন্ত্র নিয়ে চক্রাকারে বসে। অন্য দল চক্রের চারপাশে নৃত্য-নাট্য-গীত পরিবেশন করবে।

মঞ্চে মোক্তার মোল্লা বাল্মীকি দাস নামক শিষ্য চরিত্রে, ফরহাদ মণ্ডল যোগিনী এবং জহিরুল ইসলাম ঠান্টু যোগিনীর পুত্রের চরিত্রে অভিনয় করবেন। দলের অন্য সদস্যরা হলেন মিরাজ প্রামাণিক, রিন্টু মোল্লা, দিনাজ প্রামাণিক, রহমান প্রামাণিক, নাজীর মণ্ডল ও জামাল প্রামাণিক ও খাতার মাস্টার মুজির উদ্দিন মেম্বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. আ আ ম স আরেফিন সিদ্দিকযোগীর গান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT