আয়ারল্যান্ডের সঙ্গে দুটি টি-টুয়েন্টি এবং দুটি ওয়ানডে খেলতে শুক্রবার ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর আগে ২০১২ সালে আইরিশদের বিপক্ষে ট্রাই সিরিজে একটি ম্যাচে জয় পেলেও অন্য ম্যাচে হারে ট্রাইগ্রেসরা।
১৩ই আগস্ট থেকে দায়িত্ব নিয়ে কোচ সারোয়ার ইমরানের অধীনে অনুশীলন শুরু করে জাহানারারা।
টেকনিক্যাল কিছু সমস্যা থাকলেও নতুন পুরোনো মিশেলে ব্যালেন্স টিম নিয়েই লড়বে বাংলাদেশ।
সব মিলিয়েই আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন প্রমিলা দলের অধিনায়ক জাহানারা আলম।







