চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডে কুমারী মায়ের সন্তানদের গণকবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ পূর্বাহ্ন ০৬, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

কয়েক দশক পুরনো শিশুদের এক গণকবরের সন্ধান পাওয়া গেছে আয়ারল্যান্ডে। সেই গণকবরে কুমারী মায়ের সন্তানদের সংখ্যাই বেশি বলে জানা গেছে।

১৯২৫ সাল থেকে ১৯৬০ সালের মধ্যে পশ্চিম আয়ারল্যান্ডের গালওয়ে প্রদেশের একটি ছোট্ট শহর টুয়ামেতে অবস্থিত একটি মা ও শিশু হোমে হাজার হাজার পথভ্রষ্ট নারী বসবাস করতো এবং এসব কুমারী মায়ের বেশ কিছু সন্তান ছিলো। সেই সব সন্তান ও মায়েদের লালন পালন করতো সিস্টার্স অব বোন সেকোর্স নামের এক সংস্থা। একটা নির্দিষ্ট সময় পর ওই হোম ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতেন ওই সব নারীরা, তবে বাচ্চাগুলো সেই হোমেই থেকে যেত। কিন্তু পরে ওই বাচ্চাগুলোর কি হতো সেই বিষয়টা এতদিন অনেকটা রহস্যই ছিলো।

বিষয়টি নিয়ে দীর্ঘ সময়ের গবেষণার পর ২০১৪ সালের দিকে স্থানীয় এক গবেষক ক্যাথেরিন করলেস জানান, সেখানে থাকা অন্তত ৭০০ থেকে ৮০০ নবজাতক ও ছোট শিশুরা সেই হোমেই মৃত্যুবরণ করেন এবং তাদের মৃতদেহ ওই হোমের সম্পদের নিচেই কোনো গণকবরে সমাহিত করা হয়। মাটির অনেক গভীরে যেমন কোনো এক সেপটিক ট্যাংকের ভেতরে তাদের লাশ ফেলা হয়।

পরে এই ঘটনা নিয়ে বেশ তোলপাড়ও হয়। তবে কেউ কেউ সেটাকে গুজব বলে উড়িয়ে দেন।

পরে আইরিশ সরকার সেই গবেষণার প্রেক্ষিতে একটি কমিশন গঠন করেন। সেই কমিশনের রিপোর্ট বলছে, সেখানে থাকা অন্তত ১৭টি মাটির নিচের গণকবরে বেশ কিছু মানব শরীর রয়েছে।

শুক্রবার এক রিপোর্টে এই কমিশন জানায়, যেখানে গণকবরগুলো রয়েছে সেগুলোর সুয়ারেজ লাইন বা পানি প্রবাহিত হওয়ার লাইনের সঙ্গে সংযোগ রয়েছে। তবে তখন এই লাইনগুলো এই কাজেই ব্যবহৃত হতো কিনা সেটা নিশ্চিত করে জানা যায়নি।

Reneta

সেখানে প্রাপ্ত মৃতদেহগুলো থেকে কিছু অংশ গবেষণার কাজে ব্যবহারের জন্য উত্তোলন করা হয়েছে। ওই সব গণকবরে নানান বয়সী নবজাতক ছিলো বলেই জানিয়েছেন গবেষকরা। সেটা ৩৫ সপ্তাহের ভ্রুণ থেকে শুরু করে ২-৩ বছর বয়সী শিশুও ছিলো।

তথ্য জানার পর যারপরনাই বিষ্মিত হয় কমিশনটি। এই ঘটনায় দায়ী দের খুঁজে বের করতে এখনো তৎপরতা চালাচ্ছেন তারা। আয়ারল্যান্ডের মন্ত্রী ক্যাথেরিন জাপ্পোনে আগে এই ধরনের কথাকে গুজব বলে উড়িয়ে দিলেও এখন তিনি বলেন, আমরা এসব মৃতের দেহাবশেষকে সম্মান প্রদর্শন করবো এবং সেসব যেন সঠিকভাবে সমাহিত করা হয় সেদিকে নজর রাখবো।

তবে এই ব্যাপারে বোন সেকোর্স সিস্টার্সের বক্তব্য হলো, ১৯৬১ সালে তারা হোমটি বন্ধ করে দেন। তখন সেখানকার সমস্ত রেকর্ড গালওয়ে কাউন্টি কাউন্সিলে ফেরত পাঠানো হয়। তারাই এই জমির মালিক ছিলেন। তাই এখনকার খবরের ব্যাপারে এখনই আর কোনো মন্তব্য করতে রাজি নয় তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডগণকবর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT