আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ২২ ক্রিকেটারকে।
আগামী সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে যাবে টাইগ্রেসরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাহানারা আলম-সালমা খাতুনরা।
দলের হেড কোচ চ্যাম্পিকা গামাগের মেয়াদ শেষে নতুন নিয়োগ দিতে পারেনি বোর্ড। তাই স্থানীয় কোচদের অধীনে শুরু হচ্ছে আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি। বুধবার সকালে মিরপুরে শুরু হবে ক্যাম্প।
স্কােয়াড: সানজিদা ইসলাম (ময়না), আয়শা রহমান (শুকতারা), ফারজানা হক (পিংকি), লতা মন্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শায়লা শারমিন, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা, হ্যাপি আলম, সুলতানা খাতুন, মুনতাহা হাসনাত, সুমনা আক্তার।








