চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দিনের শুরুটা হয়েছিল খানিকটা শঙ্কা নিয়ে। চতুর্থ দিনে আয়ারল্যান্ডকে অবশ্য খুব বেশি সুযোগও দেয়নি বাংলাদেশ। মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে প্রত্যাশিত জয়ে একমাত্র টেস্টের সিরিজ শেষ করল স্বাগতিকরা।

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের লাঞ্চ বিরতির পর সাকিব আল হাসানের দল ১৩৮ রান তাড়া করে ৩ উইকেট হারিয়ে ২৭.১ ওভার খেলে।

জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর তামিম ইকবাল বিলিয়ে আসেন উইকেট। ৬৫ বলে ৩১ রান করেন টাইগার ওপেনার।

আয়ারল্যান্ড: ২১৪ ও ২৯২, বাংলাদেশ: ৩৬৯ ও ১৩৮/৩

৪৩ রানে ২ উইকেট হারানোর পর তামিম-মুশফিকের জুটি বাংলাদেশকে নিয়ে যায় শতরানে। মুমিনুল হককে নিয়ে ম্যাচ শেষ করে আসেন মুশফিক। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া মি. ডিপেন্ডেবল এবার পান ফিফটি। অপরাজিত থাকেন ৫১ রানে। মাত্র ৪৮ বলের ইনিংসে মারেন সাতটি চার। ফিফটি ছোঁয়ার পথে তিন সংস্করণে ১৪ হাজার রানে নাম লেখান মুশফিক।

২২ বলে ২০ রানে অপরাজিত থাকেন মুমিনুল। মারেন একটি করে চার-ছয়। মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিনে ও বেন হোয়াইট একটি করে উইকেট নেন।

Reneta

দিনের শুরুতে দারুণ পেস ঝলকে দ্রুতই আয়ারল্যান্ডের দুটি উইকেট দখল করে বাংলাদেশকে স্বস্তি এনে দেন ইবাদত হোসেন। ম্যাকব্রিনেকে বোল্ড করেন অসাধারণ এক ডেলিভারিতে। পরে গ্রাহাম হিউমকে ফেরান উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে। তাতে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৯২ রানে। প্রথম ইনিংসে ১৫৫ রানে এগিয়ে থাকা বাংলাদেশ লক্ষ্য পায় ১৩৮ রানের।

৮ উইকেটে ২৮৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে আয়ারল্যান্ড। আর ৬ রান যোগ করতে পারে তারা। ১ রান যোগ করে ৭২ রানে আউট হন ম্যাকব্রিনে। হিউম ফেরেন ১৪ রানে।

ইনিংসে ইবাদত নেন তিনটি উইকেট। তাইজুল ইসলাম নেন চারটি। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। ১ উইকেটের জন্য ক্যারিয়ারে দ্বিতীয়বার হল না ম্যাচে দশ উইকেট শিকারের রেকর্ড।

লোরকান টাকারের সেঞ্চুরি (১০৮) ও ম্যাকব্রিনের প্রতিরোধে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা এড়িয়ে বাংলাদেশ মাঝারি লক্ষ্য দেয় সফরকারীরা। যা সহজেই টপকে গেল টাইগাররা। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে তোলে ২১৪ রান। জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৩৬৯ রান করেছিল টিম টাইগার্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইবাদতটিম টাইগার্সতাইজুলবাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরমুশফিকলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT