চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আয়রনম্যান-মালয়েশিয়া’য় বাংলাদেশের আরাফাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ন ০২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

টেকনাফ থেকে তেঁতুলিয়া ১০০৪ কিলোমিটার পথ পাড়ি দেওয়া একমাত্র দৌড়বিদ তিনি। স্বপ্ন দেখছেন বিশ্বের অন্যতম কঠিন প্রতিযোগিতা আয়রনম্যান ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। মুহাম্মদ সামছুজ্জামান আরাফাত। ১১ নভেম্বর মালয়েশিয়ার ল্যাংকাওয়েতে ‘আয়রনম্যান-মালয়েশিয়া’ প্রতিযোগিতায় অংশ নিবেন তিনি।

এই প্রতিযোগিতায় প্রতিযোগীকে প্রথমে ৩.৮ কিমি সাঁতরাতে হয়, তারপরই চালাতে হয় ১৮০ কিমি সাইকেল এবং প্রতিযোগিতা শেষ হয় একটি পূর্ণ ম্যারাথন (৪২.২ কিমি) এর মধ্য দিয়ে। সবকিছু শেষ করতে হয় ১৭ ঘণ্টার মধ্যে।

‘সুস্থ বাংলাদেশ’র স্বপ্ন নিয়ে আরাফাত ব্যক্তিজীবনে টেকনাফ থেকে তেঁতুলিয়া দৌড়ে দৃষ্টান্ত স্থাপন করেন। আয়রনম্যান অভিযানের লক্ষ্যে কঠোর অনুশীলন চালিয়ে গেছেন টানা তিন বছর।

আরাফাতের প্রাথমিক লক্ষ্য ১৭ ঘণ্টার এই প্রতিযোগিতা ১২ ঘণ্টার মধ্যে শেষ করা। ২৭ অক্টোবর ঢাকা চ্যালেঞ্জের ট্রায়াথলনে বাংলাদেশি প্রতিযোগীদের মধ্যে প্রথম ও সামগ্রিকভাবে দ্বিতীয় হন তিনি। তিনবার বাংলা চ্যানেল (টেকনাফ থেকে সেন্ট মার্টিন) সাঁতরে পার হওয়ার অভিজ্ঞতা আছে তার।

৪ নভেম্বর আয়রনম্যান ইভেন্টে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন আরাফাত।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান আহমদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুল কাদের। সঙ্গে ছিলেন ইউল্যাব এর সহকারী অধ্যাপক নিয়াজ পাটোয়ারী, ১২ বার বাংলা চ্যানেল পাড়ি দেয়া সাঁতারু লিপটন সরকার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর শিক্ষক শাশিশ শামী কামাল, ম্যানিলা খীসা ও জাহিদুর রহমান।

Reneta

অনুষ্ঠানে আরাফাতের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন ড. কাজী খলিকুজ্জমান আহমদ। তার নাম ঘোষণা করা হয় পিকেএসএফ’র ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচিতে আইকন হিসেবে। সঙ্গে পিকেএসএফ’র পক্ষ থেকে ১ লাখ টাকা দেওয়ার কথাও জানানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রায়াথলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-টিকটকে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ইমরানের স্বাস্থ্য নিয়ে বিশ্বের ১৪ কিংবদন্তি অধিনায়ক উদ্বেগ জানালেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT