চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াল ভেঙে প্রকাশ্যে বুবলী, আলোচনায় নতুন লুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

আড়ালে থাকা শবনম বুবলীকে নিয়ে নান গুঞ্জন ছড়াচ্ছিল। কেউ বলছিলেন, বুবলী লাপাত্তা! কারও মত ছিল, বুবলী সিনেমা ছেড়ে বিদেশ পাড়ি জমিয়েছেন। তবে নতুন বছরের প্রথমদিন গুঞ্জনের আগুনে পানি ঢেলে প্রকাশ্যে এলেন ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির নায়িকা শবনম বুবলী।

নিজের ব্যক্তিগত ফেসবুক ও ফ্যান পেজে একেবারে নতুন লুকে হাজির হলেন তিনি। নতুন বছরের প্রথম দিনেই প্রকাশিত ছবি পোস্ট করার মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে বুবলী ভাইরাল হয়ে গেছেন!

ওই ছবিতে দেখা যাচ্ছে, বুবলী হাসি মুখে দাঁড়িয়ে আছেন। মাথায় ক্যাপ। পরে আছেন ফ্রগ, কোমরে বাঁধা জ্যাকেট। পায়ে হিল। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে বুবলীর আবেদময়ী ফিগার। ছবি পোস্ট করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ২০২১ সালের নতুন বছর শুভেচ্ছা। নতুন লুকে নতুন বছর শুরু হলো।’

ব্যক্তিগত ফেসবুকে আপলোড হওয়া ছবিতে বুবলী জানিয়েছেন তার ছবিটি তুলেছেন ফটোগ্রাফার রফিকুল ইসলাম র‍্যাফ। জানা যায়, গত সপ্তাহেই ফটোশুটে অংশ নেন বুবলী।

প্রকাশ হওয়া বুবলীর ওই ছবিতে শতশত মন্তব্য চোখে পড়েছে। দীর্ঘদিন আড়ালে থেকে নতুন লুকে হাজির হওয়ায় বুবলীকে দেখে বেশিরভাগ অনুসারী চমকে উঠেছেন! প্রত্যেকেই বুবলীকে শুভেচ্ছা জানিয়েছেন। এগিয়ে যাওয়ার কথা বলেছেন।

দীর্ঘদিন ধরে কোনোভাবেই পাওয়া যেত না বুবলীকে। এমনকি মুঠোফোনে যোগাযোগ করলেও মিলতো না সাড়া। বছরের প্রথম দিনে নতুন লুকে হাজির হওয়া ও আড়ালে থাকাসহ বিভিন্ন গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে বুবলীর মুঠফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। তবে চ্যানেল আই অনলাইনকে দেয়া একাধিক সাক্ষাৎকারে বুবলী বলেছিলেন, তিনি অনেকটা ঘরকুনো স্বভাবের।

Reneta

সবসময় বুবলী বলে আসছেন, আমি বরাবরই প্রচার বিমুখ। নিজেকে নিয়ে যে কোনো ব্যাপারে ফলাও করে হইচই করা খুব একটা হয়ে ওঠে না। যদিও আমাদের এই মিডিয়া পেশায় প্রচার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যক্তি হিসেবে আমি বরাবরই চুপচাপ আর নিজের মতো থাকতে পছন্দ করি।

গেল বছর বীর ও ক্যাসিনো এ দুটি ছবি ছিল বুবলীর শেষ অভিনীত কোনো ছবি। বীর মুক্তি পেলেও ক্যাসিনো আটকে আছে করোনায়। শাকিব খানের বসগিরি ছবির মাধ্যমে ২০১৬ সালে ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শবনম বুবলীর। মাত্র তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ঢাকাই সুপারস্টারের সর্বাধিক ছবির নায়িকা হিসেবে বুবলীকে দেখা গেছে।

Happy New Year 2021 to everyone! ?

#Clicked by RAF
#MUA Hossain
#Styling by Pony

Posted by Shobnom Yesmin BubLy on Thursday, December 31, 2020

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাসিনোনতুন লুকবুবলীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে মজুত আছে এক মাসের জ্বালানি তেল

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT