চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই মাস পর আবার ত্রিপুরায় বাংলাদেশের মাছ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২২, মে ২০১৭
কৃষি
A A

দীর্ঘ আড়াই মাস পর আবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানি করা হয়েছে।

সোমবার দুপুর থেকে মাছ রপ্তানি কার্যক্রম শুরু হয়। তবে রপ্তানিকৃত মাছে ফরমালিন পাওয়া গেলে আবারও আমদানি বন্ধ রাখার শর্ত দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি নিছার উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ হাজার ২শ’ কেজি মাছ ত্রিপুরায় ঢুকেছে।

Banglabid

মাছে ফরমালিন মেশানোর অভিযোগে দীর্ঘদিন মাছ আমাদানি বন্ধ রাখাকে ভারতীয় ব্যবসায়ীদের ‘ষড়যন্ত্র’ বলেও দাবি করেন এই ব্যবসায়ী নেতা।

এর আগে বাংলাদেশি মাছে ফরমালিন পাওয়ার অভিযোগ এনে গত ৬ মার্চ থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ আমদানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা। এর ফলে প্রতিদিন প্রায় ৪০ লাখ টাকার মাছ রপ্তানি থেকে বঞ্চিত হয় বাংলাদেশি ব্যবসায়ীরা।

ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশি মাছে ফরমালিন পাওয়ার অভিযোগ করলেও বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশি মাছ স্থানীয় বাজার থেকে সংগৃহীত ও পরীক্ষা করে সনদ পাওয়া। এর ফলে এসব মাছে ফরমালিন মেশানোর কোনো সুযোগ নেই। শুধুমাত্র ভারতের অন্ধ্রপ্রদেশের মাছের বাজার ধরতে বাংলাদেশি মাছ নিয়ে ‘ফরমালিন ষড়যন্ত্র’ করা হয় বলেও অভিযোগ করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। পরে বিষয়টি সমাধানে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিনিধি দল একাধিকবার ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাছ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT