চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াইশো ছবির নায়িকা ঝুমকা এখন কোথায়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ন ২৭, মে ২০১৮
বিনোদন
A A

দেড়যুগ আগে দাঁপিয়ে বেড়াতেন চলচ্চিত্র। রুপালী পর্দায় তার দেখা মিললেই দর্শকের মনে বইতো টাইফুন। বলছি ওই সময়ের আলোচিত-সমালোচিত চিনায়িকা ঝুমকার কথা।

চলচ্চিত্র যখন অশ্লীলতার ছোবলে জর্জরিত, নায়িকা ঝুমকার ক্যারিয়ার তখন একাদশে বৃহস্পতি। কয়েক বছরে তিনি ২৫০ এর মতো সিনেমায় অভিনয় করেন। বিশেষ করে, শাহীন আলম ও মেহেদির সঙ্গে জুটি বেঁধে সর্বাধিক সিনেমায় কাজ করেছেন ঝুমকা। তবে শাহীন আলমের চেয়ে মেহেদির সঙ্গে ঝুমকার কদর ছিল দর্শকদের কাছে বেশি। দীর্ঘদিন ধরে কোনো খোঁজ নেই চিত্রনায়িকার ঝুমকার। তিনি কোথায়, কেমন আছেন জানার চেষ্টা করেছেন এই প্রতিবেদক।

ঝুমকার এক ঘনিষ্ঠ বন্ধুর (চলচ্চিত্র অভিনেতা, নাম প্রকাশে অনিচ্ছুক) মাধ্যমে জানা যায়, ঝুমকা বাংলাদেশে সর্বশেষ ‘দাবাং’ ছবিতে অভিনয় করেন। ওই ছবি মুক্তির আগে ২০১৩ তিনি আমেরিকা চলে যান। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। সেখানে তার স্বামী দেলোয়ার সাঈদের সঙ্গে থাকেন। ঝুমকা ও সাঈদ দম্পতির রয়েছে একজন পুত্র সন্তান। ঝুমকার ওই বন্ধু জানান, সেখানেই স্বামী ও সন্তান নিয়ে স্থায়ী হয়েছেন ঝুমকা। দেশে ফেরার ইচ্ছে নেই তার। ঝুমকার স্বামী সেখানে একটি ফুয়েল কোম্পানিতে চাকরি করেন। সন্তান লালন পালনের পাশাপাশি ঝুমকা পার্টটাইম একটি সুপার-শপে চাকরি করেন।

স্বামীকে নিয়ে ঝুমকা খুবই সুখে আছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ঝুমকার ওই বন্ধু। বন্ধুটি আরো জানান, প্রায় ১০ বছর আগে ঝুমকার সঙ্গে দেলোয়ার সাঈদের বিয়ে হয়। এই দম্পতির প্রথম জমজ সন্তান জন্ম নিলেও তখন মারা যায়। তখন স্বামীকে নিয়ে ঝুমকা থাকতেন রাজধানীর উত্তরায়। চলচ্চিত্রে অভিনয় কম করলেও স্টেজ শো করতেন ঝুমকা। দ্বিতীয় বিয়ের আগে চিত্রনায়ক মেহেদির সঙ্গেও গোপনে বিয়ে করেছিলেন ঝুমকা। কিন্তু তাদের ওই সংসার টেকেনি। তবে, অতীতের তিক্ততা ভুলে ঝুমকা এখন তার স্বামী, সন্তান ও সংসার এই তিন ‘স’ তে মনোযোগী।

এদিকে নোয়াখালীর মেয়ে ঝুমকার সাম্প্রতিক কিছু স্থিরচিত্র দেখা বোঝা গেছে, একসময়ের আবেদনময়ী এই নায়িকা এখন পরিণত গৃহিনী। আগের মতো চাকচিক্য নেই তার মধ্যে। বেশ মুটিয়েও গেছেন। ক্যারিয়ারে বেশিরভাগ অশ্লীল ছবিতে অভিনয় করলেও ঝুমকা প্রথম কাজ করেন রাজীবের সঙ্গে ‘জননেতা’ ছবিতে। এরপর সময়ের স্রোতে গা ভাসিয়ে ঝুমকা হয়ে উঠেছিলেন অশ্লীল সময়ের শীর্ষ নায়িকাদের একজন।

ঝুমকার ওই বন্ধু জানান, সে আর আগের ঝুমকা হয়ে বাঁচতে চায়না। দেশে থাকালে তাকে নিয়ে ছবি বানানোর জন্য পরিচালক, প্রযোজকরা যোগাযোগ করতেন। সেজন্য স্বপরিবারে আমেরিকা প্রবাসী হয়েছে ঝুমকা। ভবিষ্যতে একমাত্র পুত্রকে মানুষ করে গঠে তোলাই ঝুমকার মূল উদ্দেশ্য, পাশাপাশি নিজের সংসারকে তিনি আগলে রাখলে চান।

Jui  Banner Campaign
ট্যাগ: অশ্লীল যুগআমেরিকাদাবাঙ্গ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ২

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের এই ৩ শর্ত আইসিসি মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার মানুষকে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT