চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়তদারদের টাকা পরিশোধ শুরু করেছেন ট্যানারি মালিকেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

সারাদেশের কাঁচা চামড়া ব্যবসায়ীদের বকেয়া পাওনা টাকা পরিশোধ করা শুরু করেছেন ট্যানারি মালিকরা। একই সাথে বকেয়া টাকা উদ্ধারে চামড়া সংশ্লিষ্ট ৩ সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ফলে তাদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল তা কেটে গেছে।

শনিবার রাজধানীর মতিঝিলে চামড়া সংশ্লিষ্ট তিন ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বৈঠক করেছে এফবিসিসিআই। ওই বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

বৈঠকে ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) নেতারা অংশ নেন। বকেয়া টাকার সমস্যা সমাধানে এই তিন সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এতে মধ্যস্থতা করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

কাঁচা চামড়া ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান, তাদের বকেয়া টাকা পরিশোধ করা শুরু হয়েছে। তবে কত টাকার লেনদেন হয়েছে, সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তারা।

ধাপে ধাপে কাঁচা চামড়া ব্যবসায়ীরা তাদের পাওনা উদ্ধার করতে চান উল্লেখ করে এই সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, আমরা বকেয়া টাকা পরিশোধ করার জন্য ট্যানারি মালিকদের সময় দেব। কিন্ত সব বকেয়া আদায় করতে চাই। এ বিষয়ে এক টাকাও ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, শেষ ২ বছরের অর্থাৎ ২০১৮ ও ২০১৯ সালের বকেয়া টাকা আগে পেতে চাই আমরা। এরপর পযার্য়ক্রমে ২০১৫ থেকে ২০১৭,   ২০১০ থেকে ২০১৫ এবং ১৯৯০ থেকে ২০১০ সালের টাকা ধাপে ধাপে পেতে চাই।

Reneta

দেলোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে যেন চামড়া নিয়ে কোনো সমস্যা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে নতুন একটি সংগঠন তৈরি করা হয়েছে। এর নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ কাঁচা চামড়া ব্যবসায়ী ঐক্য পরিষদ’।

এই সংগঠনের সভাপতি করা হয়েছে বর্তমান কাঁচা চামড়া ব্যবসায়ী সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনকে আর সাধারণ সম্পাদক করা হয়েছে নাটোর জেলা চেম্বারের সভাপতি মো. শরীফুল ইসলামকে।

এর আগে এফবিসিসিআইর পক্ষ্যে সংগঠনটির সহসভাপতি রেজাউল করিম রেজনু বলেন, চামড়া সংশ্লিষ্ট সব ব্যবসায়ী সংগঠনের সাথে কথা হয়েছে। চামড়া জাতীয় ব্যবসাকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই।

তিনি বলেন, গত ২২ আগস্টের বৈঠকের পর আড়তদারদের বকেয়া টাকা পরিশোধ করা শুরু হয়েছে। তবে চামড়ার টাকা গরীবের হক। এটা নিয়ে যে জটিলতা হয়েছিল তা ঠিক হয়নি।

বিটিএর সভাপতি শাহীন আহমেদ বলেন, ‘ট্যানারি মালিক ও কাঁচা চামড়া ব্যবসায়ীরা এক অপরের পরিপূরক। কারণ তারা চামড়া না দিলে আমরা ব্যবসা চালাতে পারবো না। তাই আজ একটা খসড়া চুক্তি হয়েছে। সেই অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হবে।’

তিনি বলেন, হাজারীবাগে ট্যানারি মালিকদের জমি নিয়ে যে সমস্যা রয়েছে সেই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে সমাধান দেয়া হবে বলে এফবিসিসিআইর সভাপতি আমাদের আশ্বাস দিয়েছেন। এতে আমরা সন্তুষ্ট।তবে এর দ্রুত সমাধান চাই।

শাহীন আহমেদ বলেন, চামড়া ব্যবসার নতুন নীতিমালায় আমাদের দাবিগুলো অন্তর্ভূক্ত করা হয়েছে। সেগুলোর বাস্তবায়ন হলে ২০২৪ সালেল মধ্যে এই শিল্প খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে বিএফএলএলএফইএর সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, চামড়া নিয়ে যে সংকট তৈরি হয়েছে কয়েক দফা বৈঠকে কেটে গেছে। এখন এই ব্যবসায় ঘুরে দাঁড়ানোর সময়। সবাই মিলে এগিয়ে যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইকাঁচা চামড়াচামড়াচামড়া রপ্তানিবিএফএলএলএফইএবিটিএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সোহান

পরবর্তী

কক্সবাজারে বজ্রপাতে নিহত ২

পরবর্তী

কক্সবাজারে বজ্রপাতে নিহত ২

ম্যানসিটি পেরেছে, চেলসি পারেনি

সর্বশেষ

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT