আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান ময়মনসিংহ বিভাগের অডিশন শুক্রবারলোক সংঙ্গীতের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান ২০১৫ ময়মনসিংহ বিভাগের প্রাথমিক অডিশন অনুষ্ঠিত হবে শুক্রবার। তরুণ সংঙ্গীত শিল্পীদের জন্য লোক সংঙ্গীতে তাদের প্রতিভা বাংলাদেশসহ বিশ্বের কাছে নিজেকে প্রকাশ করার সবচাইতে বড় প্লাটফর্ম।
১১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অডিশনে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার অংশ গ্রহনকারী প্রতিযোগি শিল্পীরা অংশ নিবেন।
ময়মনসিংহ বিভাগ থেকে যেসব শিল্পী রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। যারা ইতোমধ্যে রেজিষ্ট্রেশন করতে পারনি তারা অডিশনের দিন অনুষ্ঠানস্থলে রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহন করতে পারবেন।
বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করবেন ০১৭১৭৬৫৯৩৬২







