চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামীর খালাস স্থগিত

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৫:৩৫ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

নিয়ম অনুযায়ী আবেদন না করায় আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামীর খালাসের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়ে রোববার ঠিক করেছেন আপিল বিভাগ।

সকালে আবেদনের উপর শুনানির সময় এটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য দেওয়ার সময় প্রধান বিচারপতি এস কে সিনহা কার্যতালিকায় থাকা শুধু একজন আসামীর থাকা নিয়ে প্রশ্ন করেন।

তিনি এটর্নি জেনারেলের কাছে জানতে চান সব আসামীদের নাম উল্লেখ না করে এবং নিয়ম অনুযায়ী কেন আবেদন করা হয়নি। একই সাথে সলিসিটর কিংবা আইন মন্ত্রণালয়ের নির্দেশনায় এই আবেদন করা হয়েছে কিনা তাও জানতে চান প্রধান বিচারপতি। বিষয়টি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় শুনানির জন্য সময় চান এটর্নি জেনারেল।

Banglabid

প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ ১৭ জুলাই শুনানির দিন ঠিক করেন। পরে আসামীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন ওই তারিখ পর্যন্ত ১১ আসামীর খালাস দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার জজের আদেশ বহাল থাকবে। হাইকোর্টে খালাস পাওয়া আসামিরা হচ্ছে- ফয়সাল, রনি মিয়া ওরফে রনি ফকির, খোকন, আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, লোকমান হোসেন ওরফে বুলু, দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর ও মনির। এদের মধ্যে নিম্ন আদালতের রায়ে সাতজনের মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

আপিলের রায়ে গত ১৫ জুন তাদের খালাস দেয় হাই কোর্ট। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে নিহত হন ওমর ফারুক রতন নামে আরেকজন। মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে টঙ্গী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান উল্লাহ মাস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

পশ্চিম তীরে ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

আগস্ট ১৫, ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT