চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহত ইমরুলকে হাসপাতালে নেয়া হয়েছে

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১১:৩৬ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ওয়েলিংটন থেকে: ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় আহত হয়েছেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। আহত ইমরুলকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। ইমরুলের (২৪) রিটায়ার্ড আউটের পর দ্রুতই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল (২৫) ও মাহমুদুল্লাহ রিয়াদ (৫)।

বাংলাদেশে ইনিংসের ১২ দশমিক ৫ ওভারের সময় রান নিতে গিয়ে পড়ে যান ইমরুল। পড়ে গিয়ে বাম নিতম্বে আঘাত পান। এরপর আর উঠে দাঁড়াতে পারেননি। পরে চিকিৎসকরা এসে স্ট্রেচারে করে তাকে বাইরে নেয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার আঘাত কি ধরনের এবং আবার ব্যাট করতে পারবেন কিনা সেটা পরে জানা যাবে।

এর আগে ফিল্ডিংয়ের সময় বদলি কিপার হিসেবে টেস্ট ক্রিকেটে এই প্রথম কেউ ৫টি ক্যাচ ধরেন ইমরুল। একই সঙ্গে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ডিসমিসাল করেও রেকর্ড পাতা ছুয়েছেন এই ওপেনিং ব্যাটসম্যান কাম উইকেটকিপার।

বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ক মুশফিকুর রহিমের ইনজুরিতে প্রথম ইনিংসে ১৪৮.২ ওভার কিপিং করতে হয় ইমরুল কায়েসকে।

দলে বিকল্প উইকেটকিপার না থাকায় মুশফিকের জায়গায় কিপিং করেছিলেন ইমরুল। এবার তার ইনজুরিতে উইকেটের পেছনে কে দাঁড়াবেন সেটা নিয়ে চিন্তায় থাকবে দল। তবে ইএসপিএন ক্রিকইনফোকে দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন মুশফিক ও ইমরুল দুজনের কেউই যদি মাঠে নামতে না পারেন সেক্ষেত্রে উইকেটের পেছনে দাঁড়াবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT