চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহত অবস্থায় উড়োজাহাজ ছিনতাইকারী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার প্রায় তিন ঘণ্টা পর কমান্ডো অভিযানে সন্দেহভাজন জিম্মিকারীকে আহত অবস্থায় আটক করা হয়েছে।

বিমান বাহিনীর একজন শীর্ষ  কমকর্তা জানান, পৌনে ৮টার দিকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

এর আগে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মাঝ আকাশে এ উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয় ওই জিম্মিকারী। বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।

আন্তঃবাহিনী জনসংযােগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনা অভিযানে আহত অবস্থায় উড়োজাহাজ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে।

জানা গেছে, রোববার দুপুরের পর উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রাম রওয়ানা হয়। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এটি জরুরি অবতরণ করে।

বিমান কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করে পেছন থেকে একজন যাত্রী অস্ত্র হাতে নিয়ে তার কাছে বোমা আছে দাবি করে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চায়। এসময় কেবিন ক্রুরা কৌশলে তাকে পাইলটের কাছে নিয়ে যায়। এই সুযোগে যাত্রীদের নামিয়ে আনা হয়।

পরে পাইলট ও অন্য ক্রুরাও বের হতে পারলেও সাগর নামে একজন ক্রু ও সন্দেহভাজন ওই জিম্মিকারী ভেতরে থেকে যায়। বিমান সচিব মোঃ মহিবুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কেবিন ক্রু সাগরকেও বের করে আনা হয় পরে। সেখানে শুধু একজন ছিনতাইকারী অবস্থান করছিল।

ট্যাগ: বিমান ছিনতাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বপ্নের টানেল বঙ্গবন্ধু টানেল

পরবর্তী

সেনা কমান্ডো অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, ছিনতাই চেষ্টাকারী নিহত

পরবর্তী

সেনা কমান্ডো অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, ছিনতাই চেষ্টাকারী নিহত

চকবাজার-আগুন-চকবাজারে আগুন

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT