চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসেমের উদ্বোধনীতে প্রধানমন্ত্রীর যোগদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

১১তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন(আসেম) শুরু হয়েছে। আসেমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। ‘আসেম’-এর ২০ বছর: কানেকটিভির মাধ্যমে ভবিষ্যতের অংশীদারিত্ব’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এবারের সম্মেলন।

মঙ্গোলিয়ার স্থানীয় হোটেল সাংগ্রিলাতে এই সম্মেলন শুরু হয়।

আসেম ভুক্ত ৩০টি ইউরোপীয় ও ২১টি এশীয় দেশ এবং দুটি আন্তঃসরকার সংগঠনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করছেন।

দুই দিনের এ সম্মেলনে ১১টি দেশের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩টি দেশের প্রধানমন্ত্রী, ১৬ জন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপিয়ান কাউন্সিল ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট এবং অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনস-এর সেক্রেটারি জেনারেল অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা ছেড়ে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে পৌঁছান।

আয়োজকদের সূত্র থেকে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় প্লানারি সেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস।

Reneta

সূত্র থেকে আরো জানা যায়, প্রথম অধিবেশনে আসেম-এর ২০ বছরের রাজনৈতিক সংলাপ লব্ধ অভিজ্ঞতা, অর্থনৈতিক সহযোগিতা এবং এশিয়া ও ইউরোপের মধ্যে আর্থ-সামাজিক আদান-প্রদান বিষয়ে বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে দুই মহাদেশের মধ্যে ‘হার্ড’ এবং ‘সফট’ কানেকটিভির উন্নয়নের বিষয়ে আলোচনা হবে দ্বিতীয় সেশনে।

আগামীকাল ‘এনহেন্সিং দ্য থ্রি পিলার অব আসেম’ শীর্ষক অবকাশকালীন বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। এই অধিবেশনেই বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়াবলী বিশেষ করে সন্ত্রাস দমন এবং অভিবাসনের মত বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে। আসেম-এর ভবিষ্যত করণীয় বিষয়ে ‘উলানবাটোর’ ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন চলাকালে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসেম সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT