চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আসেন, ছাতা ঠিক করান ফ্রি’

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:২৩ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

বর্ষাকালে প্রকৃতির আচরণ থাকে সাধারণত একটু ভিন্নরকম। এই রোদ, এই ঝুম বৃষ্টি। তবে রোদ-বৃষ্টি যাই হোক এ সময় ছাতাই যেন হয়ে উঠে মানুষের প্রিয়সঙ্গী। দাম চড়া হলেও বৃষ্টি কিংবা রোদ থেকে রক্ষা পেতে সেই ছাতা কিনতে কার্পণ্য করেন না কেউই। আর যাদের বাসা বা বাড়িতে নষ্ট ছাতা রয়েছে তারা মেরামত করাতে ছুটে যান কারিগরের কাছে।

গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হয়েছে রাজধানীতে। এ সময় বিভিন্ন মার্কেটে যেমন দেখা গেছে ছাতা বিক্রির ধুম; তেমনি ছাতা মেরামতের কাজেও চরম ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

‘‘আজ অনেক কামাই করেছি। আর দরকার নাই। আসেন, ছাতা ঠিক করান ফ্রি, টাকা লাগেবে না।’-এমন লোভনীয় অফার দিয়ে লোকজনকে ডাকছেন কারওয়ান বাজার মসজিদ মার্কেটের সামনে ফুটপাতে বসে থাকা হাবিবুল। যিনি আবার পেশায় একজন তালা-চাবি ঠিক করানোর কারিগর।

Banglabid

সত্যি ফ্রি কিনা জানতে চাইলে নিজের নাম হাবিবুল পরিচয় দিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় তালা মেরামত বা চাবি বানাতে আগের মতো লোকজন আসছে না। সবাই নিয়ে আসছে নষ্ট ছাতা।

তিনি জানান, বছরের অন্য সময় ছাতা মেরামতের কাজ তেমন একটা আসে না। এখন বৃষ্টি হওয়ায় চাহিদা বেড়ে গেছে।

‘‘আজ ২৫ থেকে ৩০টা নষ্ট ছাতা ঠিক করেছি। প্রত্যেকটা ঠিক করাতে ৫০ থেকে ৬০ টাকা নিয়েছি। বেশ কামাই হয়েছে। এখন কারো কাছে টাকা না থাকলে ফ্রি ঠিক করিয়ে দেব।’’  বলেন হাবিবুল।

Reneta

শুধু হাবিবুলই নয়, ওই ফুটপাতে ২০ থেকে ২৫টা তালা মেরামত ও চাবি বানানোর দোকান রয়েছে। তারা প্রত্যেকেই বৃষ্টির দিনে দৈনিক ৩০ থেকে ৩৫টা ছাতা মেরামত করেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান। 

রাজধানীর কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন নয়ন কবির। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, রোদে কষ্ট করে যাতায়াত করতে পারলেও বৃষ্টিতে করা যায় না। তাই বৃষ্টি থেকে নিজেকে নিরাপদ রাখতে নষ্ট ছাতাটি ঠিক করিয়েছি। কারণ নতুন ছাতা কিনতে গেলে কমপক্ষে ২০০ থেকে ৩০০ টাকা গুণতে হয়।       

একই এলাকার ২ নম্বর মার্কেটে গিয়ে দেখা গেছে, ছাতা কিনতে ভিড় জমিয়েছেন অনেক ক্রেতা। প্রায় প্রতিটি দোকানে ব্যাগ বা অন্যান্য পণ্য থাকলেও বিক্রির শীর্ষে ছাতা রয়েছে বলে জানান দোকানিরা।

ছবি: জসিম উদ্দিন বাদল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাতাবর্ষাকালবৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’

আগস্ট ১৪, ২০২৬

ওক স্ট্রিটের অদ্ভুত এক ঘটনার গল্প

আগস্ট ১৪, ২০২৬

কেন সঙ্গে রাখেন নিজের কাফনের কাপড়?

আগস্ট ১৪, ২০২৬

আড়ালে ঘোড়ার নীরব কান্না

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT