চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফ আকবরের মিউজিক ভিডিও নিয়ে বিভ্রান্তি

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১০:২৭ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ১৩ বছর পর মিউজিক ভিডিওতে কাজ করছেন। তবে এমন তথ্য আসিফ ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। কারণ তিনি ২০১৫ সালে প্রচুর মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

তাহলে আসিফকে নিয়ে এমন বিভ্রান্তি নিউজ কেন?

এ বিষয়ে ই মিউজিকের পরিচালক ইয়ামিন এলান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: আসিফ আকবর ১৩ বছর কোন প্রেরিত পুরুষের আশায় “মিউজিক ভিডিও” করবেন না এমন হতে পারে। এমন নিউজ এই দেশে কিভাবে হয়, ওনার কাজের চাপে দৌড়ের ওপর থাকে আমার কর্মীবাহিনী।

Banglabid

তার কথা ২০১৫ থেকে অহনা ভিজুয়াল মিডিয়া ও আমরা (ই-মিউজিক) আসিফ ভাইয়ের জন্যে ভিডিও বানিয়ে আসছি। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত কেবল আমার বানানো ৩৩ টা ভিডিও আসিফ ভাইয়ের ইউটিউব চ্যানেলে রয়েছে। দায়িত্ব নিয়ে বলতে পারি এর মধ্যে অন্তত ১০ টি ভিডিও বর্তমান বাজারের ব্যয়বহুল ভিডিওগুলোর সমান খরচ করে নির্মিত।

‘প্রতিশোধ’, ‘সবার বাংলাদেশ’, ‘ইর্ষা’, ‘বোকা প্রেমিক’, ‘আয় খুকু আয়’, ‘এক্স প্রেম’, ‘বেসামাল মন’ ইত্যাদি ভিডিওগুলো কি ১৩ বছর আগের?

১ জন আসিফ আকবরের জন্যে এই ধরণের প্রচারণার দরকার হবে না। যে কোম্পানি আসিফ ভাই ১৩ বছর পর ‘কামব্যাক’ দাবি করছেন তাদের জন্যে আমার হাসি পাচ্ছে। আমরা মাথার ঘাম ফেলে এগুলো বানিয়েছি। পাগলামি করলে একসময় টাকা খরচ করেও কাজ হবে না।

Reneta

আসিফ আকবরের জনপ্রিয় গানের পেছনের থাকা গীতিকার রাজীব আহমেদও তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: আসিফ ভাইয়ের প্রায় প্রতিটি কাজে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে আমি থাকি। আমি দেখেছি কি প্রচন্ড আগ্রহ নিয়ে আসিফ ভাইয়ের প্রতিটি মিউজিক ভিডিও বানিয়েছে অহনা ও ই মিউজিক। আসিফ ভাইয়ের মতো আধ-পাগল শিল্পীকে মানিয়ে কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবানে শুটিং করা যে কতটুকু কষ্টসাধ্য, যারা তার সঙ্গে কাজ করেন তারা জানেন।

সেখানে পুরোপুরি এই দুটি প্রতিষ্ঠানের নাম মুছে দিয়ে একগাদা অনলাইনে নিউজ হয়েছে ‘উড়ো মেঘের’ পর নাকি ‘আগুন’। যারাই কাজটা করুক, তারা কিন্তু সফল। কারণ আলোচনা হচ্ছে, আরো হবে। ‘আগুন’ গানটি নিয়ে মানুষের আগ্রহ বাড়বে। সব ঠিক আছে। কিন্তু যে নির্মাতা তার সব কিছু দিয়ে মিউজিক ভিডিও বানাচ্ছেন । তার কি হবে ?

তার তো মন ভেঙে গেলো। আমি ব্যক্তিগত ভাবে জানি এলান এইসব ভিডিও না বানিয়ে নাটক বানাতে পারতো। এতে আয়ও বেশী হতো। সে সেটা করেনি। গানকে ভালোবেসেছে, কষ্ট তো পেতেই হবে। আর কিছু বলার নেই।

উল্লেখ্য, বর্তমান আসিফ বেশ কয়েকটি গানের রেকডিং নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া তার নির্মাণে প্রথম চলচ্চিত্রের কাজ শিগগিরি শুরু হবে।

২০১৬ সালে আসিফ আকবর’র মিউজিক ভিডিও 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ আকবরসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাঙ্গোলায় স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে কয়েকশ’ পদদলিত

পরবর্তী

‘তাড়াহুড়া’র মূল্য চোকালেন তামিম

পরবর্তী

‘তাড়াহুড়া’র মূল্য চোকালেন তামিম

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের আশা ছেড়ে দিয়েছি: রোমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT