চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামের বাঙালিদের পক্ষে কথা বলায় মমতার বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

‘আসামে বাঙালিদের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলব না’ বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছিলেন তার সমালোচনা করেছে আসামের সরকার ও বিরোধীপক্ষসহ অনেকেই। এমনকি এমন মন্তব্যের কারণে মমতার বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানায়: অাসামের নাগরিকত্ব বিষয়ক (এনআরসি) প্রথম খসড়া ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে বুধবার এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মমমতা বন্দোপাধ্যায়। কেন্দ্র ও অাসামের বিজেপি সরকারের নাম উল্লেখ না করেই বুধবার বীরভূমের জনসভায় মমতা তীব্র ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আগুন নিয়ে খেলবেন না।

‘অাসাম পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্য। সেখানে গোলমাল হলে তার প্রভাব আমাদের রাজ্যেও পড়বে। আসামে সবাই বাঙালি খেদাও আন্দোলন করছে। চক্রান্ত করে মানুষকে নিজের এলাকা থেকে সরানোর নোংরা চেষ্টা করছে বিজেপি’, বলেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী।

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আসামের দিসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ‘কৃষক শ্রমিক কল্যাণ পরিষদ’-এর অভিযোগ, এমন মন্তব্যের মাধ্যমে সুপ্রিম কোর্টের অবমাননা করেছেন মমতা। সেই সঙ্গে অাসামে জাতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মমতাকে গ্রেফতারের দাবি তুলেছে তারা।

আসামে তিন কোটি ২৯ লাখ মানুষের আবেদন জমা পড়েছিল ভারতের নাগরিক হিসেবে যুক্ত হওয়ার জন্য। ৩১ ডিসেম্বর যে খসড়া প্রকাশিত হয় তাতে এক কোটি ৯০ লাখ আবেদনকারীর নাম ওঠে। বাকি এক কোটি ৩৯ লাখ মানুষের নাম বাদ পড়ে।

এরপর আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘোষণা করেন: রাষ্ট্রীয় নাগরিক তালিকায় যাদের নাম নেই তাদের রাষ্ট্রীয় কোন সুযোগ সুবিধা মিলবে না। এই ঘোষণার পর আসাম রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আসাম সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রথম দফায় খসড়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী বছর দ্বিতীয় দফার খসড়া প্রকাশ করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনআরসিমমতা বন্দ্যোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT