চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামের নাগরিক তালিকার খসড়া থেকে বাদ পড়ল আরও এক লাখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-আসাম-নাগরিকত্ব-তালিকােআসামের নাগরিক

ভারতের আসাম রাজ্যের খসড়া নাগরিকত্ব তালিকা বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) থেকে যাচাই বাছাই শেষে এক লাখেরও বেশি মানুষকে বাদ দেয়া হয়েছে।

গত বছরের জুলাইয়ে প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ দেয়া এই মোট এক লাখ ২ হাজার মানুষের নামের আলাদা একটি তালিকা বুধবার প্রকাশ করা হয়। জানানো হয়েছে, যাচাইবাছাইয়ে এদেরকে এনআরসি তালিকায় রাখার অনুপযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে।

কেন্দ্র ও রাজ্য সরকার জানিয়েছে, নতুন করে যারা বাদ পড়ল তাদের প্রত্যেককে নিজ নিজ ঠিকানায় চিঠি পাঠিয়ে তথ্যটি নিশ্চিত করা হবে। এছাড়া সবগুলো বাদ পড়া নামের তালিকা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনসের ওয়েবসাইটে আজ থেকে পাওয়া যাবে।

Banglabid

বাদ পড়ে যাওয়া ব্যক্তিরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে চাইলে ১১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট এনআরসি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

২০১৮ সালের ৩০ জুলাই প্রকাশিত আসামের খসড়া নাগরিকত্ব তালিকা থেকে ৪০ লাখের বেশি অধিবাসীর নাম বাদ দেয়া হয়েছিল। রাজ্যটিতে মোট ৩ কোটি ২৯ লাখ মানুষ বৈধ নাগরিকত্বের জন্য আবেদন করলেও প্রকাশিত তালিকায় নাম আসে ২ কোটি ৯০ লাখ মানুষের।

অবশ্য ওই সময় এনআরসি থেকে বাদ পড়াদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছিলেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার ওপি রাওয়াত। ভোটার তালিকায় নাম থাকাসহ অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে তারা ভোট দিতে পারবেন বলেও জানিয়েছিলেন তিনি।

Reneta

সরকারের ভাষ্য, বাংলাদেশ থেকে অবৈধভাবে আসামে চলে যাওয়া জনগোষ্ঠীকে শনাক্ত করতেই ১৯৫১ সালের পর এই প্রথমবারের মতো রাজ্যের নাগরিকত্বের তালিকা নবায়ন করা হচ্ছে। ১৯৭১ সালের ২৪ মার্চের আগে যারা রাজ্যটিতে এসেছিলেন কেবল তাদেরকেই নাগরিকত্ব দেয়া হচ্ছে।ভারত-আসাম-নাগরিকত্ব-তালিকা

স্থানীয়দের নাম বাদ পড়ার ঘটনায় তখনই তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। বাদ পড়াদের মধ্যে অনেকেই পুনর্বিবেচনার জন্য আবেদন দাখিল করেন।

ভারতের সুপ্রিম কোর্টের নজরদারির অধীনে আসামের এনআরসি নবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। চূড়ান্ত তালিকাটি আগামী ৩১ জুলাই প্রকাশ করা হবে।

চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার আতঙ্কে আছে বহু মানুষ। ইতোমধ্যে নাগরিকত্ব হারানোর ভয়ে অনেকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে না তারা নাগরিক হওয়ার যথাযথ প্রমাণাদি এবং এনআরসি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া প্রত্যাখ্যানপত্রের কপিসহ সংশ্লিষ্ট যে কোনো ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT