চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসলাম চৌধুরীর ইন্ধনদাতাদেরও ধরবে পুলিশ

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
২:০৩ অপরাহ্ণ ০১, জুন ২০১৬
রাজনীতি
A A

বিএনপি নেতা আসলাম চৌধুরীর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের নির্দেশদাতা এবং ইন্ধনদাতাদের খুঁজে বের করতে চায় পুলিশ।

রাজধানীর হকারমুক্ত রাস্তা পরিদর্শনে এসে ওই বিএনপি নেতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ঢাকার পুলিশ কমিশনার আরও বলেছেন, দ্বিতীয় দফা রিমান্ডে আসলাম চৌধুরী ছাড়াও রাষ্ট্রবিরোধী চক্রান্তের হোতাদের সনাক্ত করবে গোয়েন্দারা। ষড়যন্ত্রে আরও নেতারা জড়িত বলে দাবি করেছিলেন তদন্তকারীরা।

বিএনপির যুগ্মমহাসচিব আসলাম চৌধুরী ভারতে গিয়ে ইসরাইলী লিকুদ পার্টি নেতা এবং গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের খবরে আলোচনায় উঠে আসে।

ওই বৈঠকে সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়েছে এমন অভিযোগে পুলিশের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়ে দ্বিতীয় দফায় ডিবির রিমান্ডে আসলাম চৌধুরী।

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকৃত বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মঙ্গলবার ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

Reneta

মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম গোলাম নবী আসলাম চৌধুরীর জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন। গুলশান থানায় গত ২৬ মে আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলা দায়ের করে পুলিশ।

পরদিন আদালতে দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিষয়টি সোমবার আদালতে উঠলেও আসলামের আইনজীবীদের আবেদনে শুনানি পিছিয়ে মঙ্গলবারে আসে।

মোসাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে ১৫ই মে ঢাকার খিলক্ষেত থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসলাম চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT