চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ‘শাহেনশাহ’-এর প্রথম গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

নির্মাণের শুরুতেই আলোচনার শীর্ষে শাকিব খান অভিনীত ছবি ‘শাহেনশাহ’। সেখানে বাড়তি মাত্রা যোগ করেন হালের ক্রেজ নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। এই তিনজনকে নিয়ে ‘মেন্টাল দ্য রানা পাগলা’, ‘বসগিরি’, ‘ধ্যাততেরিকি’র পর ‘শাহেনশাহ’ নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। গত মাসে এ ছবির টিজার প্রকাশ হওয়ার ব্যাপক আলোচনা হয়। এবার আসছে ‘শাহেনশাহ’ ছবির প্রথম গান।

শামীম আহমেদ রনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) বিকেলে লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে ‘শাহেনশাহ’ ছবির প্রথম গান প্রকাশ হবে।’ তিনি বলেন, ‘এ গানে দেখা যাবে নতুন শাকিব খান ও নুসরাত ফারিয়াকে। দৃষ্টি নন্দন সেট ও বড় আয়োজনের এ গানের শিরোনাম ‘রসিক আমার মন বাঁধিয়া’।’

নির্মাতা রনির মতে, ‘এ গানে শাকিব খান ও ফারিয়াকে নতুনভাবে হাজির করা হচ্ছে। পুরোপুরি পার্টি ও ডান্সে ভরপুর হবে গানটি।’ ছবি নিয়ে তিনি বলেন, ‘শাহেনশাহ’ একটি স্মার্ট সিনেমা। মৌলিক গল্পের সিনেমা। বলিউডে অমিতাভ বচ্চনকে ‘শাহেনশাহ’ বলা হয়। এবার ‘শাহেনশাহ’ ছবি মুক্তির পরে শাকিব খানও আমাদের দেশের দর্শকের কাছে হয়ে উঠবেন ঢালিউডের ‘শাহেনশাহ’। তবে নাম ছাড়া দুই ‘শাহেনশাহ’র মধ্যে কোনো মিল থাকবে না।’

‘রসিক আমার মন বাঁধিয়া’ গানে কণ্ঠ দিয়েছেন স্যাভি ও কনা। সংগীতায়োজন করেছেন স্যাভি। গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের বাবা যাদব। এছাড়া শাহেনশান ছবির বাকি গানের শুটিং করা হয়েছে থাইল্যান্ড ও কক্সবাজার ও এফডিসিতে।

গেল বছর ৫ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠান। সবকিছু গুছিয়ে ২৩ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’র নির্মাণ কাজ। কয়েকটি লোকেশনে শুটিং শেষে ১৯ ডিসেম্বর পূবাইলে শেষ হয় শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’র কাজ।

ছবিতে শাকিব-ফারিয়া ও রোদেলা ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। শাহেনশাহ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। আগামী ২২ মার্চ দেশব্যাপী ‘শাহেনশাহ’ মুক্তি পাবে। এটি হতে যাচ্ছে চলতি বছর শাকিব খান, নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা।

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাত ফারিয়ারোদেলা জান্নাতলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াশামীম আহমেদ রনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT