চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে শাকিবের ‘বসগিরি ২’, বাজেট ৫ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

২০১৬ সালে ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ছবি ‘বসগিরি’। ওই বছরের ব্যবসাসফল ছবির তালিকায় জায়গা করে নেয় ছবিটি। শুধু তাই নয়, ছবির ‘দিল দিল’ গানটি বাংলা ছবির প্রথম গান হিসেবে ইউটিউবে কোটি দর্শক দেখেন! প্রায় তিন বছর পর এবার ‘বসগিরি’র পরের সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে।

‘বসগিরি’র প্রযোজনায় ছিল প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মস। আর এর সিক্যুয়ালও এই প্রযোজনা সংস্থা থেকেই নির্মাণ হতে যাচ্ছে। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন খান ফিল্মসের কর্ণধার টপি খান।

‘বসগিরি’ ছবির বাজেট ছিল ৩ কোটি টাকা। প্রযোজক টপি খান চ্যানেল আই অনলাইনকে বলেন, আগেরবার লগ্নিকৃত পুরো টাকা উঠে এসেছে। সেজন্য ‘বগসিরি ২’ নির্মাণ করতে যাচ্ছি। এবার বাজেট আরও বেশি। ‘বসগিরি ২’ ছবির সম্ভাব্য বাজেট হবে ৫ কোটি টাকা। সবকিছু ঠিক থাকলে আগামি ফেব্রুয়ারি মাসেই ছবির শুটিং শুরু হবে।

তিনি বলেন, আগের চেয়ে ছবির মার্কেট ভালো হয়েছে। গত একবছর ধরে এটা অবজার্ভ করেছি। ভালো গল্প, মেকিং, প্রপার মার্কেটিং ও বেশি বাজেট বিনিয়োগ করলে টাকা তুলে আনা সম্ভব। যেজন্য ‘বগসিরি ২’ এর বাজেট নির্ধারণ করেছি ৫ কোটি টাকা। প্রথম ছবি ব্যবসা সফল হয়েছে বলে আবার সিক্যুয়াল করতে যাচ্ছি।

‘বসগিরি’ নির্মাণ করেছিলেন শামীম আহমেদ রনি। তার হাত দিয়ে নির্মিত হবে ‘বসগিরি ২’। ছবিতে থাকবেন দুই নায়িকা। প্রযোজক টপি খান বলেন, ‘বসগিরি’তে বুবলী ছিলেন। এবার তিনি থাকবেন কিনা সেটি এখনও চূড়ান্ত হয়নি। আগামি মাসে নাম ঘোষণা করবো। আরও একজন নায়িকা থাকবেন। শুটিংয়ের আগে তার নাম জানাবো। তিনি হবেন একেবারে নতুন মুখ।

প্রযোজক টপি খানের সঙ্গে কথা বলে জানা গেল, দুই নায়িকা ঠিক না হলেও ‘বসগিরি ২’ এর জন্য শাকিব খান থাকবেন সেটি চূড়ান্ত। এরমধ্যে তার সঙ্গে চুক্তিও হয়ে গেছে। তাকে নিয়ে কাজ করলে ছবির টাকা উঠানো সহজ হয়ে যায়।

Reneta

বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। বাংলাদেশ ও ভারতের চিত্রনাট্যকার মিলে ঠিক করছেন ‘বগগিরি-২’ এর গল্প। পুরোপুরি মৌলিক গল্পে নির্মিত হবে ছবিটি। দর্শকরা ‘বসগিরি ২’ ছবির সবকিছুতেই ধামাকা পাবেন বলে জানালেন ছবির প্রযোজক।

Jui  Banner Campaign
ট্যাগ: টপি খানবুবলীলিড বিনোদনশাকিব খানশামিম আহমেদ রনি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT