চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ‘ফাগুন হাওয়ায়’, রাজপথে তিশা-সিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ন ১৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। অথচ তাদের গায়ে জড়ানো পঞ্চাশের দশকের পোশাক! সাজ সজ্জা দেখেও বোঝার উপায় নেই যে তারা এই সময়ে বাস করেন! আদ্যোপান্ত পঞ্চাশের দশকের আবহেই হাজির তারা! কিন্তু কেন?

এমন প্রশ্ন হয়তো অবান্তর নয়। বলছিলাম তৌকীর আহমেদের পরিচালনায় মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ফাগুন হাওয়ায়’-এর ফার্স্টলুকের কথা। শুক্রবার রাতে একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হয় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ফাগুন হাওয়ায়’ ছবির প্রথম পোস্টার। যেখানে পঞ্চাশের দশকের সাজ সজ্জায় হাজির হয়েছেন তিশা ও সিয়াম আহমেদ।

ভাষা আন্দোলনের উপর নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ শুধু পোশাকে নয়, তিশা-সিয়াম একাট্টা হয়েছেন বাংলা ভাষার মান রক্ষায়! বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ে হাতে হাত রেখে রাজপথে নেমেছেন তারা। এমন ইঙ্গিতই ছবির প্রথম পোস্টারে স্পষ্ট।

পোস্টার প্রকাশ ছাড়াও এদিন জানানো হয় ছবিটির মুক্তির তারিখও। তৌকীর জানান, আসছে ফেব্রুয়ারির ৮ তারিখে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মহাসমারোহে ছবিটি মুক্তি দিতে চান। ছবিটির পরিবেশক অভি কথাচিত্র।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটি। ছবিতে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ। 

Jui  Banner Campaign
ট্যাগ: অজ্ঞাতনামাআজাদ সেতুআফরোজা বানুআবুল হায়াৎতিশাতৌকীর আহমেদফাগুন হাওয়ায়ফারুক হোসেনযশপাল শর্মালিড বিনোদনসাজু খাদেমসিয়াম আহমেদহাসান আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস, ছবি: সংগৃহীত।

গণছাঁটাইয়ের পরই পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পাকিস্তানের কাছে ভারত ম‍্যাচ বয়কটের ব্যাখ্যা চেয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT