চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে না ভ্যালেন্সিয়া, ফাঁকা মাঠে গোল আবাহনীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ন ১১, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আর্থিক সমস্যায় এএফসি কাপের প্লে-অফে ওঠার লড়াই থেকে নিজেদের সরিয়ে নিয়েছে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া। তাতে না খেলেই ওয়াকওভার পেয়ে প্লে-অফে পৌঁছে গেছে আবাহনী লিমিটেড।

এএফসি কাপের বাছাইয়ে দ্বিতীয় ধাপের ম্যাচে মঙ্গলবার সিলেটে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল আবাহনীর। দলটি বাংলাদেশে না আসায় অবধারিতভাবেই হচ্ছে না খেলা। সোমবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

‘ভ্যালেন্সিয়ার ক্লাব কর্তারা আমাদের মৌখিকভাবে জানিয়েছে আর্থিক জটিলতার কারণে বাংলাদেশে আসতে পারছে না। প্রথমে ভ্যালেন্সিয়ার পক্ষ থেকে আন-অফিসিয়ালি আমাদের জানানো হলেও পরে এএফসির পক্ষ থেকে জানানো হয় খেলাটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী পরের রাউন্ডে পৌঁছে যাবে আবাহনী।’

গত আসরে করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় প্লে-অফ না খেলেই বাদ পড়েছিল আবাহনী। আবাহনী না খেলায় ওয়াকওভার পেয়ে প্লে-অফে সুযোগ পেয়েছিল মালদ্বীপের আরেক ক্লাব ঈগলস।

ফাঁকা মাঠে গোল দিয়ে পরের রাউন্ডে উঠলেও প্লে-অফের কঠিন লড়াইয়ে ভারতের মোহনবাগান ও শ্রীলঙ্কার বলু স্টারের মধ্যে জয়ী দলের বিপক্ষে লড়তে হবে আবাহনীকে। সেই ম্যাচে জয় পেলে এএফসির ডি গ্রুপে উঠে যাবে আবাহনী। যেখানে আগে থেকেই রয়েছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীআবু নাইম সোহাগএএফসি কাপভ্যালেন্সিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT