চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে এয়ার অ্যাম্বুলেন্স, রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন সুবীর নন্দী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

সোমবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হচ্ছে দেশের কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীকে। তার সঙ্গে যাচ্ছেন মেয়ে ফাল্গুনী নন্দী। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন সুবীর নন্দীর জামাতা রাজেশ।

এরআগে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, সুবীর নন্দীকে চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। তাঁকে নিতে সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এয়ার অ্যাস্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে।

ডাক্তার সামন্ত লাল সেন রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সুবীর নন্দীর শারীরিক অবস্থার কথা অবহিত করেন। এসময় সুবীর নন্দীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরে ওই হাসপাতালের সাথে যোগাযোগ করে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়। সুবীর নন্দীর সঙ্গে যাচ্ছেন তার মেয়ে ফাল্গুনি নন্দী। বাবা সুবীর নন্দীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। ১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তাঁরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাঁকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: রাজেশলিড বিনোদনসিঙ্গাপুরসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

দুপুরে সংবাদ সম্মেলন করবে এনসিপি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভিনিসিয়াসের অভিযোগে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন প্রেস্টিয়ান্নি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিধ্বংসী নিউক্যাসল, অ্যাটলেটিকোর নাটকীয় ড্র, ইন্টারের হার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল, যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT