ওয়াইফাই শেয়ারিংকে টেক্কা দিতে আসতে যাচ্ছে হাইস্পিড ব্লুটুথ টেকনলজি। ভার্সন ৫.০। ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের (এসআইজি) পক্ষ থেকে ব্লুটুথের এই নতুন সংস্করণ বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এই নতুন প্রযুক্তি ডেক্সটপ, ল্যাপটপ, হেডফোন এমনকী মোবাইল ফোনের শেয়ারিংয়ের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনবে।
ডাটা স্থানান্তরের গতির সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে ব্লুটুথ রেঞ্জ। আগের ভার্সনগুলোর তুলনায় ব্লুটুথ ৫.০ এর ডেটা স্থানান্তরের গতি ৮০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
চলতি বছরের শেষদিকে অথবা আগামী বছরের প্রথমদিকে এই প্রযুক্তি বাজারে আসতে পারে।






