চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আষাঢ়ের বৃষ্টিতে এশিয়া কাপের প্রস্তুতিতে ঘাটতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ন ১২, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগ শেষে ছুটি কাটিয়ে ১ জুলাই থেকে প্রস্তুতিতে নামে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় এশিয়া কাপে অংশ নিতে ১৬ জুলাই দেশ ছাড়বে নিগার সুলতানার দল। মহাদেশীয় এই টুর্নামেন্ট শুরু ১৯ জুলাই।,পরদিনই স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরুর টিম টাইগ্রেসের শিরোপা পুনরুদ্ধারের অভিযান।

২০১৮ সালের এশিয়ান চ্যাম্পিয়নরা ১১ দিনের আবাসিক ক্যাম্প করছে বিকেএসপিতে। এশিয়া কাপের আগে লম্বা সময় ক্যাম্প করলেও আষাঢ়ের বৃষ্টিতে বাইরে পর্যাপ্ত অনুশীলন করতে পারেনি দল। ইনডোরেই বেশিরভাগ সময় কাটাতে হয়েছিল তাদের। সেকারণেই প্রস্তুতি নিয়ে একটু আক্ষেপ শোনালেন স্পিন অলরাউন্ডার ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার।

‘প্রস্তুতি শতভাগ বলব না। অনেক দিন ধরে সারা দেশে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমরা অনুশীলন করছি। ইনডোরে অনুশীলন করেছি, বাইরে সুযোগ ছিল না।’

অনুশীলন ক্যাম্পে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল, নারী ডিপিএলে ভালো পারফরমারদের নিয়ে গড়া একটি দল এবং বিকেএসপির ছেলেদের সঙ্গে পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল। তবে প্রায় প্রতিটি ম্যাচেই ছিল বৃষ্টির বাধা। এশিয়া কাপ যাত্রার আগে শুক্রবার ছিল শেষ অনুশীলন সেশন। তাতেও হানা দিয়েছে বৃষ্টি।

Jui  Banner Campaign
ট্যাগ: নাহিদাপ্রস্তুতিবিকেএসপিবৃষ্টিমেয়েদের এশিয়া কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT