চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আশ্বাসে’ নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ন ১৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
নৌযান ধর্মঘট

শ্রম মন্ত্রণালয়ের আশ্বাসে ১১ দফা দাবিতে সারাদেশে চলা ধর্মঘট স্থগিত করেছে নৌযান শ্রমিকরা।

মঙ্গলবার রাতে শ্রম অধিদপ্তরে প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে নৌযান মালিক ও শ্রমিকদের দীর্ঘ বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য দাবি ৪৫ কর্মদিবসের মধ্যে মীমাংসা করতে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

১১ দফা দাবিতে রাজধানীসহ সারা দেশে নৌযান শ্রমিক ফেডারেশনের অনির্দিষ্টকালের ধর্মঘট মঙ্গলবার সকাল থেকে শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে নৌযান শ্রমিকরা লাগাতার এই ধর্মঘট শুরু করে। ফলে ওইদিন সকালে ঢাকার সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

সরকার নির্ধারিত কাঠামোয় মালিকরা বেতন না দেয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছিল বলে শ্রমিকরা জানান।

ধর্মঘটের কারণে মঙ্গলবার বরিশাল থেকে ভোলা, মেহেন্দীগঞ্জসহ অভ্যন্তরীন রুটে নৌযান চলাচল বন্ধ ছিল। লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু ওই সময় বলেন, তাদের দাবিগুলো গেজেটে না ওঠায় তারা কর্মবিরতি করছেন।

Reneta

মোংলায় বন্দর এলাকায়ও ১১ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় নৌযান (কার্গো, কোস্টার) শ্রমিকদের কর্মবিরতি। এ কর্মবিরতির ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলাসহ সারাদেশের নৌপথে পণ্য পরিবহন বন্ধ ছিল।নৌযান ধর্মঘট

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম পটল জানান, ১১ দফা দাবির মধ্যে রয়েছে: বাল্কহেডসহ সকল নৌযান ও নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, নদীর নাব্যতা রক্ষা, নদীতে প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপন।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্মঘটনৌযান শ্রমিকশ্রমিক ফেডারেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT