চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশেজের দ্বিতীয় টেস্টে নেই মঈন আলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে স্পিন অলরাউন্ডার মঈন আলিকে বাদ দিয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টে ব্যাট-বল কোনোটাতেই সাড়া ফেলতে পারেননি তিনি। তার জায়গায় লর্ডস টেস্টের জন্য নেয়া হয়েছে স্লো বাঁহাতি স্পিনার জ্যাক লিচকে।

এসবাস্টনের প্রথম টেস্টে বল হাতে দুই ইনিংসে ১৭২ রান খরচায় তিন উইকেট নেন মঈন। আর ব্যাট হাতে করতে পারেন দুই ইনিংসে মাত্র চার রান। ওই টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানের লিড নিয়েও অস্ট্রেলিয়ার কাছে ২৫১ রানের বিশাল ব্যবধানে হারে ইংল্যান্ড।

মঈনের মতো লর্ডসে টেস্টে থাকছেন না পেসার জেমস অ্যান্ডারসনও। তিনি অবশ্য ইনজুরির কারণে নেই। প্রথম টেস্টে মাত্র চার ওভার বল করতে পারেন জিমি। চোটের কারণে খেলতে পারবেন না অ্যান্ডারসনের বিকল্প অলি স্টোনও। ফলে এই দুই পেসারের অনুপস্থিতিতে অভিষেক হচ্ছে বিশ্বকাপ হিরো জফরা আর্চারের। ১৪ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

মঈনের বদলে যে লিচকে নেয়া হয়েছে, তিনি এর আগে পাঁচটি টেস্ট খেলেছেন। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ৯২ রানে জেতা টেস্টের ম্যাচসেরাও তিনি।

প্রথম টেস্টের স্কোয়াডে নাম ছিল আর্চারেরও। কিন্তু ইনজুরি থেকে ভালোভাবে সেরে উঠতে আরও সময় দেয়া হয় তাকে। চলতি সপ্তাহেই আবার সাসেক্সের হয়ে ২৭ রানে ৬ উইকেট নেয়ার সঙ্গে ৯৯ বলে সেঞ্চুরি করেছেন আর্চার।

প্রথম টেস্টে দুই ইনিংসে ১১ ও ১৮ রান করেছিলেন জো ডেনলি। তবে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। তার মতোই দ্বিতীয় টেস্টে জায়গা নিশ্চিত প্রথম টেস্টের দুই ইনিংসে দুজন মিলে ২০ রান করা জস বাটলার ও জনি বেয়ারস্টো।

Reneta

সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে ভুগছেন মঈন। বিশ্বকাপের মাঝপথে স্কোয়াডে অনিয়মিত হয়ে যান। ক্যারিয়ারের ৬০ টেস্টে এ পর্যন্ত ১৮১ উইকেট নিয়েছেন আলি। তবে শেষ ১২ মাসে ১৯ টেস্টে ২৫.১২ গড়ে নিয়েছেন ৪৮ উইকেট, যেটা এই সময়ে টেস্টে যেকোনো বোলারের চেয়ে বেশি।

তবে ব্যাট হাতে এই সময়টা খুবই খারাপ গেছে আলির। সবশেষ ২০ ইনিংসে মাত্র দুটি হাফসেঞ্চুরি করতে পেরেছেন। তার উপর অজি স্পিনার নাথান লায়নের সামনে যেন পথই খুঁজে পাচ্ছেন না তিনি। শেষ ১১ দেখায় ৯ বারই আউট হয়েছেন লায়নের বলে।

২০১৯ সালে ৯ ইনিংসে চারবার খাতা খোলার আগেই আউট হয়েছেন মঈন। এসময় মোট রান করেছেন ৯০। এই ৯০ রানের মধ্যে আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসেই করেন ৬০ রান।

এসবাস্টনের স্পিন পিচে বল হাতেও সুযোগ নিতে পারেননি মঈন আলি। প্রতিপক্ষ স্পিনার লায়ন দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ দুই ইনিংসে যেখানে ৯ উইকেট নিয়েছেন, সেখানে দুই ইনিংসে মঈন নিতে পারেন কেবল ৩ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ টেস্টে ব্যাট হাতে ৪৭৬ রান করার পাশাপাশি বল হাতে ২০ উইকেট নিয়েছেন মঈন।

প্রথম টেস্ট হেরে সিরিজে ১-০তে পিছিয়ে ইংল্যান্ড। তবে ২০০১ সালের পর ঘরের মাঠে অ্যাশেজ হারেনি তারা।

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দল:
জো রুট (অধি.), জফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকি.), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার (উইকি.), স্যাম কারেন, জো ডেনলি, জ্যাক লিচ, জেসন রয়, বেন স্টোকস ও ক্রিস ওকস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯আর্চারমঈন আলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT