সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আশুলিয়ার জামগড়া এলাকায় ৩টি হিউম্যান হলারে আগুন দিয়েছে তারা। সেসময় তারা অর্ধশত যানবাহন ভাঙচুর করে।
এ ঘটনায় জামগড়াসহ আশেপাশের বেশ কয়েকটি কারখানায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মহাসড়ক ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা-আশুলিয়ার জামগড়া এলাকার পলমল কারখানার সামনে ওই গার্মেন্টসের পোশাক শ্রমিক আলেয়াকে একটি হিউম্যান হলার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ করে।







