চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশির্বাদের রাতে নিক-প্রিয়াঙ্কার জমকালো পার্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ন ১৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

মার্কিন শিল্পী নিক জোনাসের সঙ্গে বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়ার আশীর্বাদ অনুষ্ঠান হয়ে গেল শনিবার সকালে। ঘরোয়া ভাবে অনুষ্ঠানটি হলেও এদিন রাতেই আয়োজন করা হয় জমকালো এক অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন নিক ও প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবসহ বলিউডের জনপ্রিয় অনেক তারকা।  

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার প্রিয়াঙ্কার মুম্বাইয়ের জুহুর বাড়িতে বসে নিক-প্রিয়াঙ্কার বাগদান অনুষ্ঠান। সকাল ১০টায় রোকা (আশির্বাদ) অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের প্রথম ধাপ পেরোল। পাঞ্জাবি রীতিতেই সব সম্পন্ন হয়েছে। আর পাঞ্জাবি রীতিনীতি অনুষ্ঠানে এই ‘রোকা সেরিমনি’ বিশেষ গুরুত্বপূর্ণ। এ সময় হবু বর ও কনে দুজনকেই দেখা যায় ভারতীয় পোশাকে।

এসময় প্রিয়াঙ্কার গায়ে জড়িয়েছেন হলুদ রঙের সালোয়ার কামিজ আর নিক পরেছেন সাদা পাঞ্জাবি।

এরপর সন্ধ্যায় তারা মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে রাখেন বিশেষ পার্টি। তবে এখানেও সবার প্রবেশ অধিকার ছিলো না। শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদেরই ডাকা হয়েছিল সেই পার্টিতে। প্রিয়াঙ্কা ও নিককে শুভেচ্ছা জানাতে পার্টিতে হাজির ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি ও স্ত্রী নীতা আম্বানি, পরিচালক সঞ্জয় লীলা বনসালী, বিশাল ভরদ্বাজ, আলিয়া ভাট, পরিনিতি চোপড়া, সালমান খানের বোন অর্পিতা খান ও তার স্বামী আয়ুশ শর্মা।  এসময় পার্টিতে সকলেরই পরনে ছিল ওয়েস্টার্ন ড্রেস।

পার্টিতে নিক-প্রিয়াঙ্কা বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এসময়ের একটি ভিডিওতে দেখা যায় ইংরেজি গানের সাথে নাচে উম্মাদ প্রিয়াঙ্কা।

এদিকে পার্টিতে হবু শশুরবাড়ির সদস্যদের সঙ্গে তোলা প্রিয়াঙ্কার একটি ছবি তার ফ্যানদের মন ছুঁয়ে যায়। ছবিতে দেখা যায় নিক ও প্রিয়াঙ্কা নিকের বাবা মাকে কিস করছে।

Reneta

এদিকে আলোচিত এই জুটিকে সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানিয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, হৃত্বিক রোশন, বরুণ ধাওয়ান, প্রীতি জিনতা সহ আরো অনেক বলিউড তারকারা।

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়া ভাটনিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়াপ্রীতি জিনতাবরুণ ধাওয়ানরণবীর সিংহৃত্বিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বাড়ি ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি, তবে…

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT