বিনোদন

‘আশিকি ২’-এর নায়ক আদিত্যর সঙ্গে কী করছেন জয়া?

‘আশিকি ২’-এর নায়ক আদিত্যর সঙ্গে কী করছেন জয়া?

২০১৩ সালে মুহিত সুরির ‘আশিকি-২’ ছবির মধ্য দিয়ে বলিউডে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেতা আদিত্য রায় কাপুর। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে সম্প্রতি দেখা গেল দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে!

সম্প্রতি জয়া আহসানের অফিশিয়াল ফেসবুক পেইজে আদিত্য রায় কাপুরের সাথে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে জয়া ও আদিত্য’র ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

ইংল্যান্ডে চলছে বিশ্ব ক্রিকেটের ১২তম আসর। আর এই আসরে আইসিসির আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সেখানে অবস্থান করছেন জয়া। দ্বিতীয় সেমি-ফাইনালের দিনে এজবাস্টনের মাঠে বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সাথে দেখা হয় জয়ার। আর তখনই ছবিটি তোলা হয়।

এরআগে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের আরেক অভিনেতা ফারহান আখতারসহ স্যার ভিভ রিচার্ডস, ব্রেট লি ও মালালা ইউসুফের সাথে ছবি তুলে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন জয়া।

বিষয়:আদিত্য রায় কাপুর ইংল্যান্ড জয়া আহসান ফারহান আখতার বিশ্বকাপ ক্রিকেট ব্রেট লি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…