চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা জাগিয়ে সেমিতেই বাংলাদেশের বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটসম্যানরা এনে দিয়েছিলেন মাঝারি মানের সংগ্রহ। সেই পুঁজি নিয়ে জোর লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত পেরে ওঠেননি বোলাররা। তাতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের কাছে হেরে এসিসি ইমার্জিং কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বৃহস্পতিবার কলম্বোতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৪ উইকেটে হেরেছে সোহান-মোসাদ্দেকদের দল। একইদিনে আরেক সেমিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেছে ভারত।

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার জাকির হাসানকে(১) হারায় বাংলাদেশ। ১১ ওভার শেষ না হতেই দলীয় ৪১ রানের মাথায় সাজঘরে ফেরেন অধিনায়ক সোহান (৮) ও নাজমুল হোসেন শান্ত (১০)।

আগের দুই ম্যাচের সেরা পারফর্মার মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে সেই ধাক্কা সামাল দেন ওপেনার মিজানুর রহমান। চতুর্থ উইকেট জুটিতে আসে ৬৫ রান।

৩৯ রান করা মোসাদ্দেক দলীয় ১০৬ রানের মাথায় আউট হলে ইয়াসির আলীকে সঙ্গী করে লড়াই চালিয়ে যান মিজানুর। ব্যক্তিগত ৭২ রানে রানআউটে মিজানুর কাটা পড়লে রানের গতিও কমে যায় বাংলাদেশের।

পরে একা লড়াই চালিয়ে ৬৬ রান তুলে টাইগারদের ২৩৭ রানের মাঝারি সংগ্রহ এনে দেন ইয়াসির।

Reneta

বোলিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের জবাবটা ছিল ইতিবাচক। ইনিংসের প্রথম ওভারেই লঙ্কান ওপেনার হাসিথা বোয়াগোদাকে শূন্য রানে ফেরান পেসার শফিউল ইসলাম। ৫৯ রানের মধ্যে আরও দুই উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেন টাইগার বোলাররা।

ওপেনার সানদুন ভিরাক্কোদি ও সেহান জয়সুরিয়ার ব্যাটে ভর করে সেই চাপ সামলে ওঠে লঙ্কানরা। ভিরাক্কোদি করেছেন ৪৭ ও জয়সুরিয়ার ব্যাটে আসে ৩৯।

বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন আসলে মিডলঅর্ডার ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। তার অপরাজিত ৮৮ বলে ৯১ রানের ইনিংসে ভর করেই ১০ বল বাকি রেখে ফাইনালের টিকিট কাটে লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে সফলতম বোলার শরিফুল ইসলাম। তার ঝুলিতে জমা হয়েছে দুই উইকেট। আফিফ হোসেন, নাঈম হাসান ও শফিউল নিয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসিসি ইমার্জিং কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT