চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা জাগাচ্ছে শের-ই-বাংলার আকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বিপিএলে মাশরাফীর রংপুর রাইডার্স ও তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে আলোচনার পুরোটা জুড়ে বৃষ্টি। ম্যাচটা আদৌ হবে তো! এমন শঙ্কা জেঁকে বসেছিল অসময়ের বৃষ্টিতে। তবে ম্যাচের দিনের দুপুর সেই শঙ্কা কিছুটা কমিয়ে দিয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি নেই মিরপুরে।

তাতে আশাই জাগাচ্ছে শের-ই-বাংলার আকাশ। হোম অব ক্রিকেটে রোববার সন্ধ্যা ৬টায় রংপুর ও কুমিল্লা ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে দুইদিন ঢেকে রাখার পর সরানো হয়েছে উইকেটের আস্তর। বৃষ্টি-বিরতিতে চলছে উইকেট ও মাঠের পরিচর্যা।

দুপুর পর্যন্ত আর বৃষ্টি হয়নি মিরপুরে। এমন আবহাওয়া থাকলে নির্বিঘ্নেই হতে পারবে ম্যাচটি। মিরপুর স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা খুবই উন্নত। গত বছরের মার্চে মিরপুরে এশিয়া কাপের ফাইনাল শুরুর আগে ঝড়-বৃষ্টিতে পানি জমে গেলেও বৃষ্টি থামার ৪০ মিনিট পরই মাঠ খেলার উপযোগী করে ফেলেন গ্রাউন্ডসম্যানরা। পরে ১৫ ওভারে গড়ায় বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি। এবছর সংস্কার কাজ হওয়ায় সেটি আরও উন্নত হওয়ার কথা। উন্নতি কতটা হল সেটির একটি পরীক্ষাও হয়ে যেতে পারে রোববার।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূলে এসে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রোববারও সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস সেটাই বলছে। তবে মিরপুরের সকাল-দুপুর দেখে মনে হচ্ছে সেই শঙ্কা শের-ই-বাংলার আকাশে কিছুটা কম।

ম্যাচ পণ্ড হলে ফাইনালে কুমিল্লা
রংপুর ও কুমিল্লার ম্যাচটি যদি বৃষ্টিতে পণ্ড হয়, তাহলে লিগপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার সুবাদে কুমিল্লা ফাইনালে চলে যাবে। ১২ ডিসেম্বরের ফাইনালে সাকিবের ঢাকার প্রতিপক্ষ হবে তামিমরা। বিপিএলের বাইলজ বলছে এমনটাই।

বিপিএলের পঞ্চম আসরে ফাইনাল ছাড়া কোন রিজার্ভ ডে রাখা হয়নি। সপ্তাহের শুরুতে কয়েকদিন বৃষ্টির শঙ্কা থাকায় প্লে-অফ রাউন্ড শুরুর আগে শেষ চারের তিনটি দল দাবি তুলেছিল রিজার্ভ ডে’র। কিন্তু কুমিল্লা তাতে রাজি হয়নি। কারণ ম্যাচ পরিত্যক্ত হলে সুবিধা পাবে তারাই।

Reneta

বৃষ্টির কারণে ম্যাচ যেতে পারে কার্টেল ওভারেও। তখন বেকায়দায় পড়তে হতে পারে দুই দলকেই। বৃষ্টি আইনের ডাকওয়ার্থ ও লুইস মেথড অনুযায়ী কখন, কোন টার্গেট হবে সেটি বলতে পারবে কেবল বৃষ্টির গতিবিধি, আর খেলা বন্ধ থাকা সময়ের দৈর্ঘ্যই!

বাইলজ অনুযায়ী বৃষ্টির পরও খেলার সুযোগ থাকলে অন্তত ৫ ওভার পর্যন্ত ম্যাচ হতে পারে। যদি সেটাও সম্ভব না হয়, ম্যাচ গড়াতে পারে সুপার ওভারেও। ম্যাচের সময়সীমার মধ্যে মাঠ খেলার জন্য উপযুক্ত না হলে রংপুরের কপাল পুড়বে। কারণ পয়েন্ট টেবিল, হেড টু হেড, রানরেট সব সমীকরণেই এগিয়ে কুমিল্লা।

শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে সাকিবের ঢাকা ডায়নামাইটস। আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হারলেও আরেকটি সুযোগ পাচ্ছে তামিম ইকবালের দল। এলিমিনেটর বাধা টপকে আসা রংপুর তাদের প্রতিপক্ষ। এই ম্যাচের জয়ী দল ফাইনালে হবে সাকিবদের প্রতিপক্ষ। এখন দুই দলের উত্তেজনার জমজমাট লড়াইয়ে বৃষ্টি জল ঢেলে না দিলেই হয়!

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমবিপিএল ২0১৭মাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবার।

২৫ বছর পর ভোট দিলেন মির্জা ফখরুলকন্যা শামারুহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা–মাওলানা জুনায়েদ সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT