চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা কিন্তু দুঃস্বপ্নে পরিণত হতে পারে: দীপঙ্কর দীপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

নতুন বছরে বাংলা চলচ্চিত্র নিয়ে সবার উচ্ছ্বাস দেখে ভালো লাগছে। কিন্তু আমি একটু ভিন্নভাবে ভাবতে চাই। ২০২০ সালটি বাংলা চলচ্চিত্রের জন্য হতে পারে আশাহত হওয়ার জন্য সবচেয়ে তীব্র বছর। কেন? যেরকম কৃষক প্রতি সিজনেই অপেক্ষায় থাকেন তার ফসল ভালো হবে, তারা ভালোমতো খেতে পারবেন। কিন্তু সেটা সব সময় তার হয়ে উঠে না। ফসল ফলে না বলে ভালোমতো সে খেতেও পারে না। তবু আশা রয়ে যায়, কৃষক আশা ছাড়ে না। যে বছর ফসল বাম্পার হয়, কিন্তু সে বছরেও যখন কৃষকের ঘরে অর্থ আসে না, তখন সে মারাত্মকভাবে হতাশ হয়ে পড়ে। আমার মনে হয় ২০২০ সালটি আমাদের জন্য এরকমও হতে পারে!

বাংলা চলচ্চিত্রের জন্য খুব সম্ভাবনাময় একটি বছর ২০২০। কিন্তু এই সম্ভাবনা দূরাশাও হয়ে যেতে পারে, এই ভাবনাও আমাদের থাকা উচিত।

কারণটা হচ্ছে চলচ্চিত্র মুক্তি নিয়ে, সিনেমা হলে চলচ্চিত্র মুক্তির পদ্ধতি নিয়ে। ছবি রিলিজের সমন্বয় নিয়ে। ২০২০ সালে সত্যি সত্যি অনেক ভালো চলচ্চিত্র আসছে। কিন্তু এগুলো যদি আমরা প্ল্যান না করে রিলিজ করি, তাহলে সব ভেস্তে যাবে। সমস্ত ভালো ছবিগুলো একসঙ্গে রিলিজ করলে দর্শককে বঞ্চিত করার আশঙ্কা থাকে। দর্শক ভাগ হয়ে যায়। ডিস্ট্রিবিউশন কিংবা এই সংক্রান্ত পলিটিক্স এর মধ্যে ছবি পড়ে গেলেতো আরো সর্বনাশ। অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদি এরকম পলিটিক্সের মধ্যে এবছরও আমরা পড়ে যাই তাহলে অনেকগুলো ভালো ছবি আসলেও কোনো ফায়দা হবে না।

সবাই ছবি বানাচ্ছি। সবাই ২০২০ সালে রিলিজ করবো, কখন রিলিজ করবো, কোন ছবির আগে কোন ছবি রিলিজ করবো এ সংক্রান্ত কোনো প্ল্যান কি আমাদের আছে? যদি না থাকে প্রডিউসার অ্যাসোসিয়েশন কিংবা এই সংক্রান্ত চলচ্চিত্রের যে সংগঠনগুলো জড়িত তারা সবাইকে নিয়ে ইন্টার্নালি বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন। একটা ছবি ব্যবসার জন্য কি দুই সপ্তাহ পাবে, নাকি দুই সপ্তাহের মধ্যে আরেকটা ছবি চলে আসবে সিনেমা হলে-এই ভাবনাগুলোও আগে থেকে থাকা উচিত বলে আমার মনে হয়। আমাদের প্রত্যেকটা ছবি ব্যবসা করতে দেয়ার সুযোগ থাকা উচিত। 

না হলে, আশা কিন্তু দুঃস্বপ্নে পরিণত হতে পারে! কারণ এই ২০২০ সাল নিয়ে অনেক নির্মাতা অনেক প্রযোজক খুব আশা করে আছেন, ভরসা করে আছেন। সেক্ষেত্রে ছবিগুলোর রিলিজ যদি সমন্বয়হীনতার মধ্য দিয়ে হয়, ক্ল্যাশ করে কিংবা ফিল্ম পলিটিক্সের শিকার হয় তাহলে ইন্ডাস্ট্রি কিন্তু সামনে আর ঘুরে দাঁড়ানোর সাহস পাবে না। চলচ্চিত্র নিয়ে স্বপ্ন দেখারও সাহস পাবেন না নিয়মিত প্রযোজকরা। একজন প্রযোজক যদি বেশি টাকার ছবি বানিয়ে ব্যবসা না করতে পারেন, প্রতিবছরই তাকে অর্থ সংকটের সম্মুখীন হন তাহলে সে যেই হোক তারপর আর কোনো ছবিতে হাত দিবেন না।

লেখক: দীপঙ্কর দীপন, চলচ্চিত্র নির্মাতা

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ সালচলচ্চিত্রদীপঙ্কর দীপনবাংলা ছবিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT