চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুল ১৫০, বিজয় ১৫১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টি আর ভেজা মাঠের কারণে চারদিনের ম্যাচে তিনদিন কোনো খেলাই হয়নি। তবে একদিন সময় পেয়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন মোহাম্মদ আশরাফুল। অপরাজিত ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। আশরাফুলের দিনে আরেক ম্যাচে টানা দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়। প্রথমে ১২৬ এর পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৫১ রান তার।

বগুড়ায় জাতীয় লিগের টায়ার-২ এর ম্যাচ হয় বরিশাল ও ঢাকা মেট্টোর মধ্যে। সেখানে টস হেরে আগে ব্যাট করে বরিশাল। শাহরিয়ার নাফিসকে (১৮) সঙ্গে নিয়ে ওপেনিংয়ে ৫৬ তোলেন আশরাফুল। পরে অবশ্য দ্রুত অধিনায়ক ফজলে মাহমুদ (১৮), নুরুজ্জামান (০) ও মঈন খানের (৩) উইকেট হারায় বরিশাল।

তবে জোড়া হাফসেঞ্চুরিতে আশরাফুলকে সঙ্গ দেন সোহাগ গাজী (৫৫ বলে ৬৮) ও সালমান হোসেন (৬৫ বলে অপরাজিত ৫০)। সোহাগ-সালমানের সঙ্গ পেয়ে শুরু থেকে শেষপর্যন্ত সমানতালে ব্যাট চালাতে থাকেন আশরাফুল। প্রথমে ৪১ বলে তোলেন হাফসেঞ্চুরি। ১৩৫ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। আর শেষপর্যন্ত ২০৪ বলে অপরাজিত থাকেন ১৫০ রানে। ১৬টি চারে সাজানো তার ইনিংস।

আশরাফুলের দেড়শ পূরণ হওয়ার পরই ৫ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করে বরিশাল। জবাবে বিনা উইকেটে ৪০ রান করার পর ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। এরপরই দুদল ম্যাচে ড্র মেনে নেয়।

ড্র হয়েছে কক্সবাজারে ঢাকা এবং খুলনা ডিভিশনের টায়ার-১ এর ম্যাচও। ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে ১২৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৫১ রান করেন তিনি। ২২৫ বলে ৯ চার ও ৮ ছক্কা মারেন তিনি। বিজয়ের সেঞ্চুরি ছাড়াও হাফসেঞ্চুরি করেন ইমরান উজ্জামান (৬৮) ও নুরুল হাসান (৬১)।

খুলনার প্রথম ইনিংসে করা ৩৭১ রানের জবাবে ঢাকা অলআউট হয় ৩১৬ রানে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩০১ রানে ইনিংস ঘোষণা করে তারা। এতে ঢাকার সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩৫৬ রানে।

Reneta

ব্যাট করতে নেমে ১১৯ রানেই ৭ উইকেট খুইয়ে হারের মুখে পড়ে ঢাকা। তবে সময় স্বল্পতার কারণে ম্যাচ ড্র হয়। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন মেহেদী হাসান।

বরিশাল-ঢাকার ম্যাচ ড্র হলেও কক্সবাজারে জমজমাট লড়াই হয়েছে রাজশাহী ও রংপুর ডিভিশনের ম্যাচে। লো-স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬ রানে জিতেছে রাজশাহী।

প্রথম ইনিংসে ২০১ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৯০ রানে অলআউট হয় রাজশাহী। নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রান করে ৭৩ রানের লিড নেয় রংপুর। কিন্তু ১১৮ রানের টার্গেটে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় তারা। পাঁচটি করে উইকেট নিয়ে রংপুরকে খাদে ঠেলেছেন রাজশাহীর দুই বোলার সানজামুল ইসলাম ও সাকলাইন সজীব।

রাজশাহীতে অনুষ্ঠিত টায়ার-২’র আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম ডিভিশন। সিলেট ডিভিশনকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

সিলেটের প্রথম ইনিংসে করা ১৬৩ রানের জবাবে ৯ উইকেটে ২২৯ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসেও হতাশার ব্যাটিং করে সিলেট, অলআউট হয় ১০৯ রানে। চট্টগ্রামের মেহেদী হাসান রানা নেন পাঁচ উইকেট।

৪৩ রানের টার্গেটে ব্যাট করতে মাত্র এক উইকেট হারিয়েই জয় তুলে নেয় চট্টগ্রাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিএলএনামুল হক বিজয়জাতীয় লিগমোহাম্মদ আশরাফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT