চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুল বলছেন, চল্লিশেও আন্তর্জাতিক ক্রিকেট সম্ভব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ন ১৬, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সামনের মাসেই বয়স ছত্রিশ পূর্ণ করবেন মোহাম্মদ আশরাফুল। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাত বছর আগে, ২০১৩ সালের মে মাসে। দীর্ঘ বিরতি পড়লেও বাংলাদেশের হয়ে মাঠে নামার ইচ্ছে মরে যায়নি তার।

ফের জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে আরও তিন-চার বছর লড়াই চালিয়ে যেতে চান আশরাফুল। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মনে করেন, ফিটনেস ঠিক থাকলে একজন ব্যাটসম্যানের পক্ষে চল্লিশ বছর বয়সেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব।

উদাহরণ টেনে আশরাফুল বললেন, ‘শোয়েব মালিকের কথা যদি ধরেন, ১৯৯৯ সালে ডেব্যু হয়েছিল, এখনো খেলছে। তার সাথের অনেকেই কোচ-নির্বাচক হয়ে গেছে। যেহেতু আমি খুব অল্প বয়সে, ১৭ বছরে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছি, আর যেহেতু আমি ব্যাটসম্যান, আরও তিন-চার বছর অপেক্ষা করব জাতীয় দলে ফিরতে।’

ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব লাইভ ‘নট আউট নোমান’য়ে সোমবার রাতে অতিথি হয়ে এসেছিলেন আশরাফুল। ৩৬ ছুঁইছুঁই এ ক্রিকেটারের কাছে সঞ্চালক জানতে চান জাতীয় দলে খেলার আশা আর কতদিন জিইয়ে রাখবেন।

আশরাফুল বলেন, ‘ফিটনেস ঠিক থাকলে আরও ৩-৪ বছর চেষ্টা করব। যেহেতু আমি ব্যাটসম্যান, আর বিশ্ব ক্রিকেটের সবাইকে তো দেখছি, চল্লিশের পরও অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’

২০১৮ সালের আগস্টে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেই আশরাফুল জানিয়েছিলেন, খেলতে চান ২০১৯ বিশ্বকাপে। জাতীয় দলে ফেরার পথ যে কতটা কঠিন সেটি অনুধাবন করেছেন পরে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও অন্যদের সরিয়ে দলে ডাক পাওয়ার মতো আহামরি কিছু করতে পারেননি তিনি।

Reneta

তারপরও হাল ছাড়তে নারাজ বাংলাদেশের অনেক জয়ের নায়ক আশরাফুল। শরীর থেকে মেদ ঝরিয়ে আগের মতো হালকা-পাতলা গড়নের হয়ে গেছেন। দেশের হয়ে আবার মাঠে নামতে তিনি যে দৃঢ়প্রতিজ্ঞ, সেটি বোঝা যায় ফিটনেস দেখেই। যদি অদম্য ইচ্ছার কাছে হার মানে কঠিন বাস্তবতা, তাহলে প্রত্যাবর্তনটা হতে পারে টেস্ট ক্রিকেট দিয়েই< এমন মনে করেন আশরাফুল।

‘যেহেতু বয়স ৩৫ পেরিয়ে গেছে, লংগার ভার্সন ক্রিকেটই বেশি সম্ভাবনা। যদি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো খেলতে পারি, যদি প্রচুর রান করতে পারি, হয়ত টেস্ট ক্রিকেট দিয়েই ফেরার সম্ভাবনা বেশি থাকবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক ক্রিকেটআশরাফুলটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ জাতীয় ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে অবনমন রোহিত-কোহলির, বাদ শামি-কিষাণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT