চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশঙ্কা সত্যি করে হোয়াইটওয়াশ পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জয় উদযাপন করছে, মাঠে উল্লাসে ভরপুর. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাই টেস্টে একটা রোমাঞ্চকর পরিসমাপ্তির সামনে দাঁড়িয়েও শঙ্কায় ছিল পাকিস্তান। সেই আশঙ্কা সত্যি করে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশই হল তারা। আসাদ শফিকের দুর্দান্ত সেঞ্চুরির পরও ৬৮ রানে হেরেছে সরফরাজ আহমেদের দল।

শেষদিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১১৯ রান। শ্রীলঙ্কার ৫ উইকেট। তাতে প্রথম ঘণ্টাতেই সফল লঙ্কানরা। পাকিস্তান অলআউট হয়ে যায় ২৪৮ রানে। আগের টেস্টেও মাত্র ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানে হেরেছিল দলটি।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থদিনের শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৯৮। দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ৮৬ রানে অপরাজিত থাকা আসাদ শফিক ও ৫৭ রান নিয়ে থাকা অধিনায়ক সরফরাজ। কিন্তু পঞ্চম দিনে ১১ রান যোগ করেই সাজঘরে ফেরেন সরফরাজ (৬৮)। আর তাতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান।

পরে আসাদ শফিক সেঞ্চুরি (১১২) তুলে নিলেও সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া কাজে আসেনি। অধিনায়ক ফেরার পর শফিককে সঙ্গ দিতে পারেননি পাকিস্তানের নিচের দিকের কোনও ব্যাটসম্যানই।

৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পাকিস্তানের ৫ উইকেট পড়ে গিয়েছিল ৫২ রানে। সেখান থেকে দলকে টেনে নিচ্ছিলেন শফিক–সরফরাজ। তবে কাজের কাজটি শেষ কর যেতে পারেননি তারা।

শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা ৫ উইকেট নিয়েছেন। হেরাথ নেন দুটি উইকেট।

Reneta

চতুর্থদিন অবশ্য পাকিস্তানি বোলারদের দাপটে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৬ রানেই। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে তুলেছিল ৪৮২। জবাবে পাকিস্তান থামে ২৬২ রানে।

দিবা-রাত্রির টেস্টটি জিতে পাকিস্তানকে টেবিলের সাতে নামিয়ে আইসিসির র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠে গেল শ্রীলঙ্কা। আর ২০০০ সালের পর দেশের বাইরে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল লঙ্কানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাইফের জায়গায় মেহেদী

পরবর্তী

স্বনির্মিত পরিপূর্ণ শিল্পী এস এম সুলতান

পরবর্তী
এস এম সুলতানের শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে আঁকছেন শিল্পী।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বনির্মিত পরিপূর্ণ শিল্পী এস এম সুলতান

মাহবুবল হক শাকিল

‘মাহবুবুল হক শাকিল পদক’র জন্য কবিতার বই আহবান

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT